48MP ক্যামেরা, ‘হোল-পাঞ্চ’ ডিসপ্লে সহ লঞ্চ হল Nokia X71

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 এপ্রিল 2019 09:35 IST
হাইলাইট
  • Nokia X71 ফোনে থাকছে পাঞ্চ-হোল ডিসপ্লে
  • এই ডিসপ্লের উপরে ছিদ্রের নীচে থাকছে সেলফি ক্যামেরা
  • ফোনের পিছনে থাকছে 48 মেহাপিক্সেল ক্যামেরা

Nokia X71 ফোনে থাকছে Snapdragon 660 চিপসেট আর 3,500 mAh ব্যাটারি

মঙ্গলবার লঞ্চ হয়েছে Nokia X71। Nokia X71 এ রয়েছে লেটেস্ট ‘হোল-পাঞ্চ' ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে একটি ছিদ্রের নীচে থাকছে সেলফি ক্যামেরা। মঙ্গলবার তাইওয়ানে এই ফোন লঞ্চ করেছে HMD Global। Nokia X71 এর সাথেই তাইওয়ানে লঞ্চ হয়েছে Nokia 9 PureView। ‘হোল-পাঞ্চ' সেলফি ক্যামেরার সাথেই Nokia X71 ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। এছাড়াও ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট আর 3,500 mAh ব্যাটারি। Nokia X71 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম।

Nokia X71 এর দাম

Nokia X71 এর দাম 11,900 তাইওয়ান ডলার (প্রায় 26,600 টাকা)। কালো রঙে 30 এপ্রিল থেকে তাইওয়ানে বিক্রি শুরু হবে এই ফোন। ভারতে কবে এই ফোন ল,অঞ্চ হবে জানায়নি HMD Global।

Nokia X71 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia X71 ফোনে থাকছে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Nokia X71 ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। Nokia X71 ফোনের ডিসপ্লের নীচে থাকছে 16 মেগাপিক্সেল f/2.0 সেলফি শুটার।

কানেক্টিভিটির জন্য Nokia X71 ফোনে থাকছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5.0, GPS/ A-GPS + GLONASS + Beidou, USB Type-C, USB OTG আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,500 mAh ব্যাটারি। থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

 
KEY SPECS
Display 6.39-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android Pie
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
  2. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
  3. Motorola-এর সবচেয়ে শক্তিশালী Edge ফোন জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে আইফোনের মতো ফিচার
  4. Vivo T5 Lite 5G: জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে ভিভোর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 6,500mAh ব্যাটারি
  5. GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির
  6. Redmi Note 17 স্মার্টফোনে ট্যাবের মতো বড় ডিসপ্লে থাকবে, 8,000mAh ব্যাটারির সঙ্গে নতুন ডিজাইন প্রকাশ্যে
  7. Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  8. BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
  9. Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
  10. লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.