প্রিমিয়াম ডিসপ্লে, 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Nokia X71

2 এপ্রিল লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠিয়েছে HMD Global। সেখানে জানানো হয়েছে নতুন ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল ক্যামেরা। পাঞ্চ হোল সেলফি ক্যামেরা সহ Nokia X71 ফোনে একটি ফুল ভিউ ডিসপ্লে থাকবে।

প্রিমিয়াম ডিসপ্লে, 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Nokia X71

Photo Credit: OnLeaks/ 91Mobiles

Nokia X71 ফোনের অন্যতম প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল ক্যামেরা

হাইলাইট
  • Nokia X71 ফোন থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে
  • প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল ক্যামেরা
  • থাকতে পারে Qualcomm এর মিডরেঞ্জ প্রসেসার Snapdragon 710
বিজ্ঞাপন

শিঘ্রই বাজারে আসছে Nokia X71। নতুন এই ফোন থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। আগামী 2 এপ্রিল তাইওয়ানে এই ইভেন্টে লঞ্চ হবে এই ফোন। এই প্রথম কোন Nokia ফোনের ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে সেলফি ক্যামেরা দেখা যাবে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল ক্যামেরা। বিশ্ব বাজারে Nokia 8.1 Plus নামে লঞ্চ হতে পারে Nokia X71।

ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে 2 এপ্রিল লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠিয়েছে HMD Global। সেখানে জানানো হয়েছে নতুন ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল ক্যামেরা। পাঞ্চ হোল সেলফি ক্যামেরা সহ Nokia X71 ফোনে একটি ফুল ভিউ ডিসপ্লে থাকবে। সম্প্রতি লঞ্চ হওয়া Samsung S10 সিরিজের ফোনগুলিতে একই ধরনের ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার হয়েছিল।

MySmartPrice ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে চিনে ও তাইওয়ানে Nokia X71 নামে এই ফোন লঞ্চ হলেও বিশ্বের অন্যান্য প্রান্তে Nokia 8.1 Plus নামে লঞ্চ হবে এই ফোন। Nokia X71 ফোনের পিছনে থাকছে Zeiss ব্র্যান্ডের ডুয়াল ক্যামেরা।

Nokia X71 ফোনে থাকতে পারে একটি 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকতে পারে Qualcomm এর মিডরেঞ্জ প্রসেসার Snapdragon 710। এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »