Honor 600 Lite একটি বিশেষ AI ক্যামেরা বাটন পেয়েছে, যা চাপলে সরাসরি এআই ইমেজ টুলে অ্যাক্সেস পাওয়া যাবে।
Photo Credit: Honor
Honor 600 Lite comes with a 108-megapixel primary camera
Honor 600 Lite বৃহস্পতিবার গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করল। এই মিড-রেঞ্জ ফোনে 6,520 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং 108 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে অনার। হ্যান্ডসেটের ডুয়াল ক্যামেরা মডিউলটি iPhone 16 Pro সিরিজের স্টাইলে নকশা করেছে কোম্পানি। অনারের নতুন স্মার্টফোন MediaTek Dimensity 7100 Elite 5G প্রসেসর দ্বারা পরিচালিত। Honor 600 Lite মডেলের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 1.5K ডিসপ্লে, মেটাল ইউনিবডি ডিজাইন, IP66 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, SGS ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, 12 জিবি পর্যন্ত র্যাম, পিল আকৃতির নচ, NFC ইত্যাদি।
অনার 600 লাইট ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। ফোনের পিছনে f/1.75 অ্যাপারচার ও PDAF সাপোর্ট সহ 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর ও 10x ডিজিটাল জুমের সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
ডিভাইসে একটি বিশেষ AI ক্যামেরা বাটন রয়েছে, যা চাপলে সরাসরি AI ইমেজ টুলে অ্যাক্সেস পাওয়া যাবে। Honor 600 Lite একটি 6.6 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 6,000 নিট পিক ব্রাইটনেস, 1.07 বিলিয়ন কালার, 1.5K রেজোলিউশন (1,200 x 2,600 পিক্সেল), এবং 3,840 হার্টজ PWM ডিমিং অফার করে।
ফোনের স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 এলিট চিপসেট ব্যবহার করেছে কোম্পানি। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। 6,520mAh ব্যাটারি ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক MagicOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে।
Honor 600 Lite বর্তমানে মালয়েশিয়া ও স্লোভাকিয়াতে লঞ্চ হয়েছে। দুই দেশে দাম যথাক্রমে 1299 মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় 30,000 টাকা) ও 300 ইউরো (31,900 টাকা)। কোম্পানি ডেজার্ট গোল্ড ও ভেলভেট গ্রে কালার অপশন অফার করছে। ফোনটি আর কোন কোন মার্কেটে রিলিজ হবে, তা জানা যায়নি।
প্রসঙ্গত, অনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2026) ইভেন্টে তাদের Robot Phone কনসেপ্টের চূড়ান্ত মডেল প্রদর্শন করেছে। অভিনব ফোনের ক্যামেরায় 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে। ক্যামেরাটি একটি মুভিং রোবটিক থ্রি-অ্যাক্সিস গিম্বাল সিস্টেমের উপর অবস্থিত, যা পিঠ থেকে বেরিয়ে এসে নিজে থেকেই ঘাড় ঘুরিয়ে নানা দিক থেকে ছবি ও ভিডিও তুলতে সক্ষম। কোম্পানি একে চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনে লঞ্চের পরিকল্পনা করছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications