50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 ফেব্রুয়ারি 2026 13:09 IST
হাইলাইট
  • Nothing Phone 3a Lite অ্যামাজনে লোভনীয় ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে
  • এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে
  • Nothing Phone 3a Lite গত বছর নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল

Nothing Phone 3a Lite features a 50-megapixel primary rear camera

Photo Credit: Nothing

Nothing Phone 3a Lite গত বছর নভেম্বরে ভারতে এসেছিল। এটি Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল ও সংস্থার সবচেয়ে সস্তা ফোন (সাব-ব্র্যান্ড CMF বাদে)। শুনলে খুশি হবেন, এটি ফেব্রুয়ারিতে লোভনীয় ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। লঞ্চ প্রাইসের তুলনায় সরাসরি 1,200 টাকা দাম কমার পাশাপাশি নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে অফারের মাধ্যমে আরও সাশ্রয় করার সুযোগ মিলছে। ফোনটি সংস্থার ইউনিক ট্রান্সপারেন্ট ডিজাইন এবং স্মার্ট লুকসকে নতুনভাবে তুলে ধরেছে। চলুন Nothing Phone 3a Lite মডেল কী কী অফার পাওয়া যাচ্ছে, তার বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Nothing Phone 3a Lite দাম ও অফার

Nothing Phone 3a Lite এর বেস 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের অরিজিনাল দাম 20,999 টাকা রাখা হয়েছিল। বর্তমানে ফোনের কালো রঙের বেস মডেল অ্যামাজনে 19,798 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 1,201 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ক্রেতারা Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিভাইসটি কিনলে 534 টাকা ক্যাশব্যাক পাবে। HDFC, Kotak, এবং Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI অপশনে নিলে 1,000 টাকা থেকে শুরু করে অতিরিক্ত 1,250 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

Nothing Phone 3a Lite স্পেসিফিকেশন ও ফিচার্স

নাথিং ফোন 3এ লাইট একটি 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক HDR ব্রাইটনেস, 387 পিপিআই পিক্সেল ডেনসিটি, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল) সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্মার্টফোনে 33W ওয়্যার্ড ও 5W রিভার্স ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।

নাথিং তাদের এই মিড-রেঞ্জ ফোনে 2.5 গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসর ব্যবহার করেছে। এটি 8 জিবি র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে Android 15 নির্ভর Nothing OS 3.5 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড আছে। সংস্থা তিনটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

Nothing Phone 3a Lite ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। তিন ক্যামেরার সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.88 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Samsung মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দিয়েছে কোম্পানি। ফোনের সামনে হোল-পাঞ্চ কাটআউটে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরা 30 FPS-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম৷ 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Bright AMOLED display
  • Great Battery Life
  • Decent performance
  • Smooth and customisable software experience
  • Bad
  • Mono speaker lacks quality
  • No Telephoto lens
  • Minimal ingress protection
 
KEY SPECS
Display 6.77-inch
Processor MediaTek Dimensity 7300 Pro
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5,000mAh
OS Android 15
Resolution 1,080x2,392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. গ্যাসের বদলে ইন্ডাকশনে রান্না? সঠিক কৌশল না জানলে বাড়বে বিদ্যুতের বিল
  2. সস্তায় কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও ভাল ক্যামেরার ফোন কিনতে চান? Poco দিচ্ছে দারুণ সুযোগ
  3. iQOO Z11 স্মার্টফোনের ছবি প্রকাশ হল, 165Hz ডিসপ্লে ও 9,020mAh ব্যাটারির সাথে শীঘ্রই লঞ্চ
  4. Nothing Phone 4a ও Phone 4a Pro-এর বিক্রি শুরু হল, অফারে মাত্র 24,999 টাকায় কেনার সুযোগ
  5. Lava Bold 2 5G সস্তায় 50MP ক্যামেরা, 120Hz অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হল, কম দামে সেরা প্রসেসর
  6. 10,000 টাকা ছাড়ের সাথে Xiaomi 17 সিরিজের সেল শুরু হল, ক্রেতাদের জন্য 19,999 টাকার উপহার ফ্রি
  7. Google Maps সম্পূর্ণ নতুন রূপে হাজির, AI চেনাবে পথ, রাস্তাঘাট দেখা যাবে 3D-তে
  8. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  9. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  10. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.