Nothing Phone 3a Lite এর বেস 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 19,798 টাকায় বিক্রি হচ্ছে।
Photo Credit: Nothing
Nothing Phone 3a Lite features a 50-megapixel primary rear camera
Nothing Phone 3a Lite গত বছর নভেম্বরে ভারতে এসেছিল। এটি Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল ও সংস্থার সবচেয়ে সস্তা ফোন (সাব-ব্র্যান্ড CMF বাদে)। শুনলে খুশি হবেন, এটি ফেব্রুয়ারিতে লোভনীয় ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। লঞ্চ প্রাইসের তুলনায় সরাসরি 1,200 টাকা দাম কমার পাশাপাশি নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে অফারের মাধ্যমে আরও সাশ্রয় করার সুযোগ মিলছে। ফোনটি সংস্থার ইউনিক ট্রান্সপারেন্ট ডিজাইন এবং স্মার্ট লুকসকে নতুনভাবে তুলে ধরেছে। চলুন Nothing Phone 3a Lite মডেল কী কী অফার পাওয়া যাচ্ছে, তার বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
Nothing Phone 3a Lite এর বেস 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের অরিজিনাল দাম 20,999 টাকা রাখা হয়েছিল। বর্তমানে ফোনের কালো রঙের বেস মডেল অ্যামাজনে 19,798 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 1,201 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ক্রেতারা Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিভাইসটি কিনলে 534 টাকা ক্যাশব্যাক পাবে। HDFC, Kotak, এবং Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI অপশনে নিলে 1,000 টাকা থেকে শুরু করে অতিরিক্ত 1,250 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
নাথিং ফোন 3এ লাইট একটি 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক HDR ব্রাইটনেস, 387 পিপিআই পিক্সেল ডেনসিটি, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল) সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্মার্টফোনে 33W ওয়্যার্ড ও 5W রিভার্স ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।
নাথিং তাদের এই মিড-রেঞ্জ ফোনে 2.5 গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসর ব্যবহার করেছে। এটি 8 জিবি র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে Android 15 নির্ভর Nothing OS 3.5 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড আছে। সংস্থা তিনটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
Nothing Phone 3a Lite ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। তিন ক্যামেরার সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.88 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Samsung মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দিয়েছে কোম্পানি। ফোনের সামনে হোল-পাঞ্চ কাটআউটে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরা 30 FPS-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon