OnePlus Ace 7 series has a a 200-megapixel main camera
Photo Credit: OnePlus
OnePlus Ace 7 সিরিজ বৃহস্পতিবার লঞ্চ হল। এই লাইনআপের অধীনে OnePlus Ace 7 এবং OnePlus Ace 7 Pro বাজারে এসেছে। ওয়ানপ্লাস তাদের দুই নয়া ফোন পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি করেছে। এই সিরিজের দুই মডেলেই 200 মেগাপিক্সেল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি, 100W চার্জিং, 185Hz ডিসপ্লে, এবং ওয়ানপ্লাসের ই-স্পোর্টস চিপ রয়েছে। OnePlus প্রথমবার Ace লাইনআপে অ্যাক্টিভ কুলিং ফ্যান ব্যবহার করেছে। ফোনগুলি Snapdragon 8 Elite সিরিজের ভিন্ন চিপসেটে রান করে। এছাড়াও, দুই ফোনে এনএফসি, 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড ব্লাস্টার , এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ও IP66, IP68, IP69, এবং IP69K রেটিং পাওয়া যাবে।
OnePlus Ace 7 ও OnePlus Ace 7 Pro দুই ফোনেই 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 165 হার্টজ সিস্টেম রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), 185 হার্টজ গেমিং রিফ্রেশ রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস, 3,840 হার্টজ PWM ডিমিং সাপোর্ট করে। স্ক্রিন আই-প্রোটেকশন সার্টিফায়েড।
OnePlus Ace 7 সিরিজের পিছনে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। এটি f/1.8 অ্যাপারচার, 20x ডিজিটাল জুম, অটোফোকাস, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন অফার করে। Ace 7 Pro মডেলে 50 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে, যা 120x ডিজিটাল জুম সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড Ace 7 টেলিফটো ক্যামেরার পরিবর্তে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স পেয়েছে।
ফোনগুলির সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরার মাধ্যমে 8K 30fps ভিডিও রেকর্ড করা যাবে। OnePlus Ace 7 মডেলে Snapdragon 8 Elite Gen 5v প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্য দিকে, Ace 7 Pro গত বছরের ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দ্বারা চালিত। দুটি ফোনেই LPDDR5x Ultra র্যাম এবং UFS 3.1 স্টোরেজ আছে।
চীনে OnePlus Ace 7-এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 4,399 ইউয়ান (প্রায় 63,000 টাকা) রাখা হয়েছে। ডিভাইসের 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 512 স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 4,899 ইউয়ান (প্রায় 70,000 টাকা), 5,199 ইউয়ান (প্রায় 74,000 টাকা), ও 5,699 ইউয়ান (প্রায় 81,000 টাকা)।
অন্য দিকে, OnePlus Ace 7 Pro-র 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম 4,799 ইউয়ান (প্রায় 69,000 টাকা) রাখা হয়েছে। ডিভাইসের 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 512 স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 5,299 ইউয়ান (প্রায় 76,000 টাকা), 5,599 ইউয়ান (প্রায় 80,000 টাকা), ও 5,999 ইউয়ান (প্রায় 86,000 টাকা)।
ফোনটির 16 জিবি র্যাম ও 1 টিবি স্টোরেজ অপশনও এসেছে, যার দাম 7,299 ইউয়ান (প্রায় 1,04,000 টাকা)। নভেম্বর 3 থেকে চীনে OnePlus Ace 7 সিরিজের সেল শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.