Oneplus

Oneplus - ख़बरें

  • OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
    OnePlus 16 সোমবার লঞ্চ হয়েছে। চীনে বেস 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 ইউয়ান (প্রায় 86,000 টাকা)। এই ফোনে 185Hz গেমিং ডিসপ্লে, 9,000mAh ব্যাটারি, এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা ওয়ানপ্লাসের ইতিহাসে সর্বপ্রথম। স্মার্টফোনটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে রান করে। এতে বিভিন্ন গেম 185FPS-এ খেলা যাবে। হ্যান্ডসেটে 100W ওয়্যার্ড চার্জিং, চারটি IP রেটিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 17 ভিত্তিক ColorOS 16 প্রি-ইনস্টলড করা আছে।
  • Flipkart ও Amazon-এর পুজো সেলে 50,000 টাকার নিচে সেরা 5 স্মার্টফোন
    Amazon এবং Flipkart সেলে 50,000 টাকার নিচে অন্যতম সেরা স্মার্টফোন হল Samsung Galaxy S25 FE। এটি 46,999 টাকায় বিক্রি হচ্ছে। গেমিং স্মার্টফোন কিনতে চাইলে OnePlus Nord 6 এবং Redmi Turbo 5 দুর্দান্ত অপশন। ক্যামেরার জন্য Motorola Edge 70 Pro+ সেরা। Google Pixel 10a মডেলেও বাম্পার ডিসকাউন্ট।
  • 2 হাজারের নিচে সেরা ANC ইয়ারবাডস, Amazon Great Indian Festival 2026 সেলে বাম্পার অফার
    Amazon Great Indian Festival 2026 সেলে 2,000 টাকার মধ্যে boat, Realme, GoBoult, Noise, এবং OnePlus ব্র্যান্ডের ইয়ারবাডসে বিশেষ অফার পাওয়া যাচ্ছে। boAt Nirvana Ivy বিক্রি হচ্ছে 1,999 টাকায়। এটি 360 ডিগ্রি Spatial অডিও এবং 50 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফার করে। 1,899 টাকা দামের Realme Buds T310 ইয়ারবাডসে 12.4 মিমি ডাইনামিক ড্রাইভার আছে। 2,000 টাকার মধ্যে সবচেয়ে স্টাইলিশ দেখতে ইয়ারবাডস হল GoBoult Mustang Nitro। এটি 1,799 টাকায় সেল হচ্ছে। এতে 32 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, 13 মিমি ড্রাইভার, ডুয়াল মাইক্রোফোন, এবং ব্লুটুথ 6.0 ভার্সন আছে।
  • Amazon Great Indian Festival 2026 সেলে 30,000 টাকার মধ্যে এই 5 ফোনে বড় অফার
    Amazon Great Indian Festival 2026 সেল 30,000 টাকার নিচে বেশ কিছু ফোনে ভাল ডিল দিচ্ছে। Redmi, Samsung, Motorola ও OnePlus-এর মতো ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। ব্যাঙ্ক অফার, কুপন, ক্যাশব্যাক, এবং EMI-এর সুবিধা ব্যবহার করেও আরও কম দামে কেনা যেতে পারে। iQOO Z11xa 5G ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 28,998 টাকায় লিস্টেড আছে। ই-কমার্স সংস্থাটি সমস্ত ক্রেতাদের 3,000 টাকা কুপন অফার করছে। ফলে দাম 25,998 টাকায় নেমে এসেছে। Redmi Note 17 5G-এর বেস মডেল নো-কস্ট EMI অপশনে নিলে 2,000 টাকা সাশ্রয় হবে।
  • Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
    Amazon Great Indian Festival সেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। যারা কম দামে ফোন কিনতে চান, তারা বছরের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। এই প্রতিবেদনে 20,000 টাকার নিচে এমন কিছু ফোনের খোঁজ রইল, যেগুলো সেলে সস্তায় মিলবে। 7,000mAh ব্যাটারির OnePlus N6 Lite পাওয়া যাচ্ছে 15,999 টাকায়। Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ ভার্সন 14,497 টাকায় বিক্রি হচ্ছে।
  • স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Samsung Galaxy S25 Ultra আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে। কুপন অফার অন্তর্ভুক্ত করে ফোনটির দাম 84,999 টাকা থেকে শুরু হবে। ভারতে ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল 1,29,999 টাকায়। অর্থাৎ, ক্রেতাদের সামনে 45,000 টাকা সস্তায় কেনার সুযোগ। Xiaomi 17 মডেলটিও বাম্পার ছাড়ে উপলব্ধ হবে। প্রিমিয়াম ফোনটি 59,999 টাকায় কেনা যাবে। ভারতে লঞ্চের সময় স্টার্টিং প্রাইস ছিল 84,999 টাকা। Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ এখন থেকেই 35,949 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনের এই ভ্যারিয়েন্ট সাধারণত 42,999 টাকায় বিক্রি হয়। অর্থাৎ, 7,000 টাকার বেশি ছাড় মিলছে।
  • গেম খেলতে ভালবাসেন? 50,000 টাকার মধ্যে সেরা 5 গেমিং স্মার্টফোন দেখে নিন
    এখন ভারতে 50,000 টাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসর চালিত ফোন হল Poco X8 Pro Max। এটি MediaTek Dimensity 9500s চিপসেট ব্যবহার করে। দাম 42,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে শুরু। BGMI, Asphalt Legends, Real Racing, Standoff 2, Calll of Duty, ও Mobile Legends-এর মতো জনপ্রিয় গেম 120fps-এ খেলা যায়। ফোনে 5,800 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম ও 11,000 বর্গমিমি গ্রাফাইট লেয়ার এরিয়া রয়েছে। Redmi Turbo 5 পারফরম্যান্সের দিক থেকে 50,000 টাকার নিচে অন্যতম সেরা ফোন। এতে Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। দাম 41,999 টাকা থেকে স্টার্ট। OnePlus Nord 6 এই সেগমেন্টের একমাত্র ফোন যা BGMI ও CODM-এ 165FPS গেম প্লে অফার করে। iQOO Neo 10 মডেলে Snapdragon 8s Gen 4 প্রসেসর ও সুপারকম্পিউটিং চিপ Q1 আছে। ডুয়াল চিপসেটের কারণে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
  • 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
    ট্যাবের জন্য 30,000 থেকে 32,000 টাকার মধ্যে বাজেট থাকলে OnePlus Pad 2 চোখ বুজে কেনা যেতে পারে। ট্যাবটির 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন অ্যামাজনে 31,999 টাকায় লিস্টেড আছে। ডিভাইসটি ওয়ানপ্লাসের ওয়েবসাইটে 39,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, ফ্ল্যাট 8,000 টাকা ডিসকাউন্ট অফার করছে কোম্পানি। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশন অ্যামাজনে 30,999 টাকা দামে বিক্রি হচ্ছে। ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে দাম দেখাচ্ছে 36,999 টাকা। ফলে বেস মডেলে মোট 6,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ট্যাবটি শুধু গ্রে কালারে উপলব্ধ।
  • 20,999 টাকায় সেরা 5G ফোন কোনটা? Redmi 17C, Moto G57 Power, নাকি OnePlus N6x, দেখুন
    Redmi 17C 5G ভারতে নতুন লঞ্চ হয়েছে। ফোনের দাম 20,999 টাকা থেকে শুরু। এখন ঠিক একই দামে ভারতে আরও দুটি ফোন পাওয়া যাচ্ছে। Moto G57 Power 5G এবং OnePlus N6x 5G বিক্রি হচ্ছে 20,999 টাকায়। ফলে এই দামে ওয়ানপ্লাস, রেডমি, নাকি মোটোরোলা, কোন সংস্থার ফোন বেশি উপযুক্ত হবে, তা নিয়ে অনেক ক্রেতা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। তাই তিন ফোনের সমস্ত স্পেসিফিকেশনের তুলনা করা হল।
  • জমজমাট অক্টোবর, 200MP ক্যামেরা থেকে 10,000mAh ব্যাটারি, আসছে এই 5 ফোন
    নতুন স্মার্টফোন লঞ্চের দিক থেকে অক্টোবর একদম জমজমাট। এই মাসে Oppo, Vivo, ও OnePlus দারুণ ফোন আনতে চলেছে। অক্টোবরে বাজারে আসতে চলা ফোনগুলির মধ্যে অন্যতম হল Vivo V80, Vivo S2 FE, Vivo X Fold 6, Oppo F35 Series, এবং OnePlus 16। ওয়ানপ্লাস বাদে বাকি সমস্ত স্মার্টফোন চলতি মাসে ভারতে আসবে। আসন্ন ফোনগুলির গুরুত্বপূর্ণ তথ্য ও ফিচার দেখে নিন।
  • OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
    OnePlus 16 ফোনে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর থাকছে। ফোনে 185Hz রিফ্রেশ রেট ও 185FPS গেমিং সাপোর্ট মিলবে। ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ মডেলে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে। রিপোর্ট বলছে, ডিভাইসে 9,000mAh ব্যাটারি থাকতে পারে। এটি 100W ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
  • OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
    OnePlus N6 Lite ভারতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজের একটাই অপশনে এসেছে, যার দাম 16,999 টাকা। ফোনে 7,000mAh ব্যাটারি, Unisoc T7250 চিপসেট, 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, 13MP রিয়ার ক্যামেরা আছে। এই ফোনে IP64 রেটিং, 5MP সেলফি ক্যামেরা, SD কার্ড সাপোর্ট, রিভার্স চার্জিং, ও বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স রয়েছে।
  • 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
    OnePlus 13s-এর নতুন 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনের দাম 68,999 টাকা। তবে কোম্পানি 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। এইচডিএফসি, ইন্ডাসইন্ড, আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক, আইসিআইসিআই, এবং কোটাকের ক্রেডিট কার্ডে ওই ছাড় মিলবে। ফোনের স্পেসিফিকেশন বা ফিচারে কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই Snapdragon 8 Elite প্রসেসর, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 80W ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 6.3 ইঞ্চি অ্যামোলেড প্রোএক্সডিআর ডিসপ্লে মিলবে।
  • OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
    OnePlus N6 Lite ভারতে আগামী সেপ্টেম্বর 22 লঞ্চ হবে। এটি মিডনাইট হাইপ ও নিও গ্রীন কালার অপশনে আসবে। ফোনে 7,000mAh ব্যাটারি থাকছে, যা রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এটি একবার চার্জে তিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। ফোনের সামনে 6.75 ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনে অ্যাকুয়া টাচ ফিচারও থাকবে। যার সাহায্যে আঙুল ভেজা বা তৈলাক্ত থাকলেও স্ক্রিনে টাচ রেসপন্স নিতে অসুবিধা হবে না।
  • সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
    এক টিপস্টার জানিয়েছেন, ওয়ানপ্লাস ভারতে এখনও পর্যন্ত তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। OnePlus N6 Lite চলতি মাসের শেষের দিকে বাজারে আসতে পারে। জুলাইয়ে লঞ্চ হওয়া OnePlus N6x বর্তমানে কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোন। এটি 18,999 টাকায় বাজারে এলেও, এখন বেস মডেল 20,999 টাকায় বিক্রি হচ্ছে। OnePlus N6 Lite এর থেকেও কম দামে বাজারে আসবে। এটি 5G সাপোর্ট নাও পেতে পারে।

Oneplus - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »