Amazon-এর গ্রেট রিপাবলিক ডে সেলে মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপে বাম্পার ছাড়, 7,500 টাকার কমে মিলবে ফোন

Amazon গ্রেট রিপাবলিক ডে সেলের স্মার্টফোন ডিল ও অফারগুলি প্রকাশ করেছে।

Amazon-এর গ্রেট রিপাবলিক ডে সেলে মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপে বাম্পার ছাড়, 7,500 টাকার কমে মিলবে ফোন

Photo Credit: iQOO

Amazon Great Republic Day Sale 2026 is scheduled on January 16

হাইলাইট
  • Amazon গ্রেট রিপাবলিক ডে সেলে বাজেট থেকে ফ্ল্যাগশিপ ফোনে ছাড় মিলবে
  • OnePlus 15 পাওয়া যাবে 68,999 টাকায়
  • Samsung Galaxy M07 বিক্রি হবে 7,499 টাকায়
বিজ্ঞাপন

Amazon Great Republic Day Sale 2026 জানুয়ারি 16 তারিখে শুরু হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। জানুয়ারি 26 উদযাপিত হবে ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে এই সেলের আয়োজন। তবে Amazon সেলের ঢাকে কাঠি পড়ার আগে দুই সপ্তাহ আগে প্রকাশ করেছে যে, গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন কোন কোন স্মার্টফোন কম দামে কেনা যাবে। ফলে ক্রেতারা আগেভাগেই মোবাইল ফোনে ছাড়ের অঙ্ক জেনে যাচ্ছেন। অ্যামাজনের মেগা সেলে স্মার্টফোনের পাশাপাশি, ট্যাবলেট, ল্যাপটপ, TWS ইয়ারবাডস, PC স্মার্টওয়াচ, প্রজেক্টর, ওয়্যারলেস স্পিকার, ও হোম অ্যাপ্লায়েন্স-সহ বিভিন্ন বৈদ্যুতিন পণ্য বড়সড় ডিসকাউন্টে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

বাজেট স্মার্টফোনে অফার

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে Redmi A4 5G-এর দাম 10,999 টাকা থেকে 8,299 টাকায় নেমে আসবে। Samsung Galaxy M07 বিক্রি হবে 7,499 টাকায়, যেখানে সাধারণ দাম 9,999 টাকা। Realme Narzo 80 Lite 5G মডেলটি 8,999 টাকার পরিবর্তে 7,899 টাকায় বিক্রি হবে। এছাড়াও, সেল অফারে Samsung Galaxy M06 এবং Lava Bold N1 5G যথাক্রমে 9,249 টাকা ও 7,249 টাকায় কেনা যাবে।

মিড-রেঞ্জ ও প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোনে ডিল

মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে OnePlus Nord CE5 অ্যামাজন সেলে 28,999 টাকার পরিবর্তে 22,999 টাকায় বিক্রি হবে। Samsung Galaxy A55 5G কেনা যাবে 23,999 টাকায়। iQOO Neo Z10 5G এবং Redmi Note 15 5G যথাক্রমে 20,499 টাকা ও 20,999 টাকায় কেনার সুযোগ মিলবে। Oppo F31 5G ফোনটি 27,999 টাকার বদলে পাওয়া যাবে 25,499 টাকায়।

প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোনগুলির মধ্যে iQOO Neo 10R 5G (8 জিবি + 256 জিবি) মডেল 33,999 টাকার বদলে 26,999 টাকায় বিক্রি হবে। iQOO Neo 10 5G ফোনেও ডিসকাউন্ট পাওয়া যাবে। এটি 38,999 টাকার পরিবর্তে 33,999 টাকায় কেনা যেতে পারে। OnePlus Nord 5 মিলবে 30,999 টাকা দামে।

প্রিমিয়াম ফোনে অফার

OnePlus 15 গত বছর নভেম্বরে ভারতে 72,999 টাকা মূল্যে লঞ্চ হয়েছিল। অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে ফোনটি 4,000 টাকা ছাড়ে পাওয়া যাবে। অর্থাৎ দাম 68,999 টাকায় নেমে আসবে। OnePlus 15R কেনা যাবে 44,999 টাকায়। অন্য দিকে, iQOO 15, Samsung Galaxy S25 Ultra, এবং Galaxy S25 বিক্রি হবে যথাক্রমে 65,999 টাকা, 1,19,999 টাকা, ও 77,999 টাকায়।

উল্লেখ্য, ফোনগুলির দামের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও কুপন অফার অর্ন্তভুক্ত আছে। সেলে iPhone 15 মডেলেরও দাম কমতে পারে। কিন্তু ঠিক কতটা ছাড় মিলবে, তা এখনও ঘোষণা হয়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  2. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  3. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  4. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  5. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  7. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  8. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  9. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  10. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »