Vivo X300 Ultra আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2026)-এ আত্মপ্রকাশ করবে বলে ঘোষণা করা হয়েছে।
Photo Credit: Vivo
Vivo X300 Ultra প্রথম ডুয়াল 200MP ক্যামেরাযুক্ত ফোন হতে পারে
Vivo X300 Ultra ফোনকে ঘিরে সমস্ত জল্পনার অবসান ঘটল। ভিভোর এই বহু আলোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন মার্চে আত্মপ্রকাশ করতে চলেছে। Vivo X300 ও X300 Pro গত বছরের অন্তিম লগ্নে ভারতে এসেছিল। X300 Ultra সিরিজের সবচেয়ে অত্যাধুনিক ফোন হতে চলেছে। এটি আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2026) অনুষ্ঠানে প্রদর্শিত হবে। সেখানে মডেলের ফার্স্ট লুক ও ফিচার্স প্রকাশ করবে কোম্পানি। জল্পনা শোনা যাচ্ছে, Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন হবে। ডিভাইসটি Qualcomm এর সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর দ্বারা পরিচালিত হবে।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের 2026 সংস্করণ মার্চ 2 থেকে মার্চ 5 বার্সেলোনায় অনুষ্ঠিত হচ্ছে। সেখানে Vivo X300 Ultra উন্মোচিত হবে৷ এই টপ ফ্ল্যাগশিপ ফোন ছাড়াও ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়ে যাওয়া Vivo X300, Vivo X300 Pro, Vivo V70, Vivo X Fold 5 এবং Vivo V70 Elite প্রদর্শিত হবে। সংস্থা Ultra মডেলের ব্যাপারে বেশিরভাগ তথ্য এখনও গোপন রেখেছে। তবে ভিভো জানিয়েছে, এটি মোবাইল ইমেজিং ও ফটোগ্রাফিতে তাদের এখনও পর্যন্ত সবচেয়ে উন্নত প্রচেষ্টা।
ভিভো এক্স300 আল্ট্রা ট্রিপল ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসতে পারে। দাবি করা হচ্ছে, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকার কথা বলা হয়েছে। ফোনটির হাত ধরে মোবাইলে জোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরার ট্রেন্ড আরম্ভ হতে পারে।
ভিভোর আসন্ন ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দেওয়া হতে পারে, যা তিন ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত অন্যতম শক্তিশালী মোবাইল চিপসেট। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহের জন্য 7,000mAh ব্যাটারি থাকতে পারে। এটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে। IP68 + IP69 রেটিং থাকতে পারে।
Vivo X300 Ultra ফোনের সামনে 6.8 ইঞ্চি LTPO OLED ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এটি কোম্পানির প্রথম 'আল্ট্রা' ব্র্যান্ডেড স্মার্টফোন হবে যা চীনের বাইরের মার্কেটে লঞ্চ হবে। টেক ব্লগার সঞ্জু চৌধুরির দাবি, আসন্ন ফোনটির দাম 1,60,000 থেকে 1,70,000 টাকার মধ্যে রাখা হতে পারে। তবে ভিভো দাম বা স্পেসিফিকেশন নিয়ে কোনও মন্তব্য করেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project