ভিভো 10,000mAh রেটেড ব্যাটারি যুক্ত ডিভাইস পরীক্ষা করছে, যার টিপিক্যাল ক্যাপাসিটি 11,000 থেকে 12,000 mAh-এ পৌঁছে যেতে পারে।
Photo Credit: Vivo
Vivo V70 series recently launched in india with a 6,500mAh battery
Vivo 12,000mAh Battery Phone: সিলিকন কার্বন ব্যাটারি স্মার্টফোনের দুনিয়া যেন পাল্টে দিয়েছে। দুই বছর আগেও মোবাইল ফোনে 5,000mAh কিংবা 6,000mAh ব্যাটারি বড় ব্যাপার ছিল। কিন্তু এখন বাজেট ফোনেও 7,000mAh ব্যাটারি লক্ষ্য করা যাচ্ছে। বেশি ক্যাপাসিটির ব্যাটারি এক প্রকার মূলধারায় পরিণত হয়েছে। সিলিকন কার্বন ব্যাটারি ফোনের ভিতরে বেশি জায়গা নেয় না, অথচ প্রথাগত লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে অনেক বেশি চার্জ ধরে রাখতে সক্ষম। আবার এটি ফোনকে পাতলা রাখতে সাহায্য করে। Realme P4 Power 5G ফেব্রুয়ারিতে 10,000mAh+ ব্যাটারির সাথে ভারতে এসেছে। শুনতে বিরাট কিছু লাগছে নিশ্চই? তাহলে আরও চমকে যাবেন যখন শুনবেন, Vivo বর্তমানে 12,000mAh ব্যাটারি যুক্ত ফোনের উপর পরীক্ষা চালাচ্ছে।
স্মার্টফোন দুনিয়ার গোপন খবর প্রকাশ্যে আনার জন্য পরিচিত চীনা টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, ভিভো 10,000mAh রেটেড সিঙ্গেল সেল ব্যাটারি যুক্ত ডিভাইস পরীক্ষা করছে। রিপোর্ট বলছে, টিপিক্যাল ক্যাপাসিটি 11,000mAh থেকে 12,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ারে পৌঁছে যেতে পারে।
দুই বছর আগেও এমন খবর ভুয়ো ও অবাস্তব বলে মেনে নেওয়া যেত। কিন্তু এখন চীনে 8,000mAh বা 9,000mAh ব্যাটারিও খুব অস্বাভাবিক নয়। Redmi Turbo 5 এবং Turbo 5 Max জানুয়ারিতে 9,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। নতুন বছরের শুরুতে রিলিজ হওয়া OnePlus Turbo 6 সিরিজেও একই ক্যাপাসিটির ব্যাটারি আছে।
এমনকি Honor Win এবং Honor Win RT ডিসেম্বরের শেষে 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে লঞ্চ হয়েছে। ফলে লম্বা ব্যাটারি ব্যাকআপ এখন আর নিছক বিশেষ ফিচার নয়। এটি বর্তমানে সেলিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তবে ভিভো 12,000mAh ব্যাটারির ফোন কবে বাজারে আনবে, তা এখনও জানা যায়নি।
রিপোর্ট বলছে, ভিভোর প্রাইমারি ফ্ল্যাগশিপে এই বছর ব্যাটারি ক্যাপাসিটি 9,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ারে পৌঁছানোর সম্ভাবনা কম। তবে সংস্থার সাব-ব্র্যান্ড iQOO এই বছর 9,000mAh ব্যাটারি দিয়ে স্মার্টফোন বাজারে আনতে পারে। প্রসঙ্গত, iQOO 15R আজ ভারতে পা রেখেছে। এটি 7,600mAh ব্যাটারি যুক্ত দেশের সবথেকে পাতলা (7.9 মিমি) স্মার্টফোন।
ফোনটির বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ 44,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে কোম্পানি ব্যাংক অফারে 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে দাম 40,999 টাকায় নেমে আসবে। ডিভাইসটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসরে রান করে। নতুন মডেলে 100W ফ্ল্যাশচার্জ, NFC, রিমোট PC অ্যাক্সেস, 6 বছর সফটওয়্যার আপডেট, 144 হার্টজ ডিসপ্লে, ক্রস-ডিভাইস ফাইল ট্রান্সফার সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4