iQOO 15R: 7,600mAh ব্যাটারির সবচেয়ে পাতলা ফোন ভারতে লঞ্চ হল, 100W ফাস্ট চার্জিং সহ কম দামে অসাধারণ ফিচার্স

iQOO 15R ফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর ছাড়াও Q2 সুপারকম্পিউটিং চিপ ও নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট চিপ রয়েছে।

iQOO 15R: 7,600mAh ব্যাটারির সবচেয়ে পাতলা ফোন ভারতে লঞ্চ হল, 100W ফাস্ট চার্জিং সহ কম দামে অসাধারণ ফিচার্স

Photo Credit: iQOO

iQOO 15R is powered by the flagship Snapdragon 8 Gen 5 chipset

হাইলাইট
  • iQOO 15R ছয় বছর সফটওয়্যার আপডেট পাবে
  • ফোনটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত
  • iQOO 15R-এর ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে
বিজ্ঞাপন

iQOO 15R মঙ্গলবার দুপুরে ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন, যা গেমিং এক্সপিরিয়েন্সে নতুন মাত্রা যোগ করবে। মোবাইলে 144FPS-এ গেম খেলা যাবে। ভিভোর সাব-ব্র্যান্ডটি দাবি করেছে, এটি 7,600mAh ব্যাটারি যুক্ত দেশের সবথেকে পাতলা (7.9 মিমি) স্মার্টফোন। আইকু জানিয়েছে, এই ফোনের কুলিং সিস্টেম 10 মিনিটের মধ্যে অভ্যন্তরীণ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানোর ক্ষমতা রাখে। এতে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর দিয়েছে কোম্পানি। iQOO 15R-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 100W ফ্ল্যাশচার্জ, রিমোট PC অ্যাক্সেস, 6 বছর সফটওয়্যার আপডেট, IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, গেমিং হাইপারসেন্স অডিও, ক্রস-ডিভাইস ফাইল ট্রান্সফার, ইত্যাদি।

iQOO 15R স্পেসিফিকেশন ও ফিচার্স

পারফরম্যান্স এমনই একটি ডিপার্টমেন্ট, যেখানে আইকু 15আর দক্ষতার পরিচয় দিয়েছে। এতে ফ্ল্যাগশিপ মেইন প্রসেসরের পাশাপাশি Q2 সুপারকম্পিউটিং চিপ এবং নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট চিপ রয়েছে। ফোনটি আনটুটু বেঞ্চমার্কে প্ল্যাটফর্মে 3.5 মিলিয়নের বেশি স্কোর করেছে। ডিভাইসে 1.5K গেমিং রেজোলিউশন, 144 এফপিএস গেম ফ্রেম, ও 20 শতাংশ কম সেলুলার গেমিং ল্যাটেন্সির দাবি করছে সংস্থা। অভ্যন্তরীণ অংশ ঠান্ডা রাখতে 6,500 স্কোয়ার মিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম যুক্ত করা হয়েছে।

iQOO 15R সর্বোচ্চ 12 জিবি LPDDR5X Ultra র‍্যাম ও 512 জিবি UFS 4.1 স্টোরেজ কনফিগারেশনে এসেছে। 100W ফাস্ট চার্জ সিস্টেমে 7,600mAh ব্যাটারি 1-50 এবং 50-100 শতাংশ চার্জ হতে যথাক্রমে 33 মিনিট ও 65 মিনিট সময় লাগবে। এতে রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্টও রয়েছে। ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

আইকুর নতুন ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) যুক্ত 50 মেগাপিক্সেল Sony LYT-700V প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। একাধিক AI ফটোগ্রাফি ফিচার্স পাওয়া যাবে। সামনের ও পিছনের ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবে। ডিভাইসে Android 16 ভিত্তিক Origin OS 6 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা চার বছর সিস্টেম আপগ্রেড (Android 20 পর্যন্ত) সরবরাহ করবে।

iQOO 15R ফোনের সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড আই কেয়ার ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, ও HDR10+ সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (3D) রয়েছে। চোখের সুরক্ষার জন্য স্ক্রিনে বিশেষ প্রযুক্তি বর্তমান।

ভারতে iQOO 15R ফোনের দাম

iQOO 15R-এর বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 44,999 টাকায় লঞ্চ হয়েছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 47,999 ও 52,999 টাকা। HDFC ও Axis ব্যাঙ্কের ডেবিট, ক্রেডিট কার্ড, ও EMI লেনদেনে 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। 6 মাসের নো-কস্ট EMI প্ল্যানও দেওয়া হচ্ছে। প্রতি মাসে 6,833 টাকা কিস্তি দিতে হবে।

iQOO 15R ট্রায়াম্ফ সিলভার এবং ডার্ক নাইট কালার অপশনে উপলব্ধ হবে। মার্চ 3 থেকে Amazon, আইকুর ওয়েবসাইট, ও রিটেল স্টোরে সেল শুরু হবে। তবে আজ প্রি-বুক করলে 2 তারিখে কেনা যাবে। অগ্রিম বুক করা গ্রাহকদের বিনামূল্যে 1,899 টাকার ইয়ারবাডস দেওয়া হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »