Gaitana AI: ভোটে মানুষের বিরুদ্ধে প্রার্থী এআই, গণতন্ত্রে অভিষেক কৃত্রিম বুদ্ধিমত্তার

Gaitana AI বটের রূপকার কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলের জেনু সম্প্রদায়ের সদস্য কার্লোস রেডোন্ডো।

Gaitana AI: ভোটে মানুষের বিরুদ্ধে প্রার্থী এআই, গণতন্ত্রে অভিষেক কৃত্রিম বুদ্ধিমত্তার

Photo Credit: Unsplash/Igor Omilaev

গাইতানা AI ডিজিটাল নারী অবতারে ভার্চুয়ালি ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে

হাইলাইট
  • রক্তমাংসের মানুষের সাথে ভোটের লড়াইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা
  • Gaitana AI ডিজিটাল নারী অবতারে ভার্চুয়ালি প্রচার চালাচ্ছে
  • রাজনৈতিক ব্যবস্থার প্রতি তৈরি হওয়া অসন্তোষ মেটাতে এআই মানবীর উদ্ভাবন
বিজ্ঞাপন

Gaitana AI: আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করছে আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্স বা এআই। তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাদ পড়বে কেন? ভোটের রণাঙ্গনে এবার কোমর বেঁধে নামছে কৃত্রিম বুদ্ধিমত্তা। নির্বাচনী লড়াইয়ে তার প্রতিপক্ষ মানুষ। এই কৃত্রিম মেধার নাম গাইতানা। রক্তমাংসের মানুষের মতো শারীরিক কোনও অস্তিত্ব নেই, তাহলে গাইতানা ভোট চাওয়া বা নির্বাচনী ইস্তেহার কীভাবে জানাবে? শরীর না থাকলেও সেই কৃত্রিম মেধার বট ডিজিটাল নারী অবতারে ভার্চুয়ালি ভোটারদের সামনে উপস্থিত হবে। নির্বাচনে AI বটের প্রতিদ্বন্দ্বিতার খবর প্রকাশ্যে আসতেই বিশ্বব্যাপী শোরগোল সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদের কাজে খুশি এমন মানুষের সংখ্যা খুব কম। লাগামছাড়া দুর্নীতির গ্রাসে উন্নয়ন যাচ্ছে থমকে। এই পরিস্থিতিতে কৃত্রিম মেধা কি মানুষের বিকল্প হয়ে উঠতে পারবে? সে কি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে সরকার পরিচালনায় ভূমিকা নেবে? কলম্বিয়ার সংসদীয় নির্বাচনে কৃত্রিম মেধা দ্বারা পরিচালিত নারী প্রার্থী হওয়ার আবেদনপত্র জমা দিতেই সেই প্রশ্ন আরও জোরালোভাবে উত্থাপিত হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটিতে আগামী মাসের শুরুতে নির্বাচন। কলম্বিয়ার বহু আসন আদিবাসীদের জন্য সংরক্ষিত। গাইতানা এমনই একটি আসনে প্রার্থী হতে চেয়ে মনোনয়নপত্র দাখিল করেছে। AI বটের রূপকার কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলের জেনু সম্প্রদায়ের সদস্য কার্লোস রেডোন্ডো ও তার সহযোগীরা। তারা জানাচ্ছেন, প্রযুক্তির মাধ্যমে নেতা-মন্ত্রী ও রাজনীতিবিদদের চ্যালেঞ্জ এবং তাদের কাজের ভালমন্দ বিচার করতেই গাইতানাহ জন্ম।

সোশ্যাল মিডিয়াতে গাইতানার একাধিক ভিডিও ঘুরে বেড়াচ্ছে৷ আদিবাসী তরুণীর আদলে তাকে পালকযুক্ত সাজপোশাক এবং রূপ দেওয়া হয়েছে। গায়ের রং নীল। গাইতানার স্রষ্টাদের দাবি, রাজনৈতিক ব্যবস্থার প্রতি দেশের আমজনতার মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা মেটাতেই এআই মানবীর উদ্ভাবন। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে আদিবাসী সমাজের দাবি ও কন্ঠস্বর প্রশাসনের কাছে পৌঁছে দিতে গাইতানা ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছে।

গাইতানা এআই কীভাবে কাজ করছে

গাইতানার ডিজিটাল অবতারের ভিডিও মানুষের কাছে পৌঁছে দিতে দিনরাত কাজ করে চলেছে তিনটি ছোট সার্ভার। কার্লোস রেডোন্ডো এবং তার সহযোগীরা সেই সমস্ত নির্বাচনী উপকরণ সোশ্যাল মিডিয়াতে প্রচারের উদ্দেশ্যে আপলোড করছেন। গাইতানা কী, সে কেন জন্ম নিয়েছে, তা জানতে এবং তাকে প্রশ্ন করার জন্য একটি ওয়েবসাইটও তৈরি হয়েছে।

রেডোন্ডো জানান, কৃত্রিম মেধার বটের পলিসি 10 হাজারের বেশি সোশ্যাল মিডিয়া ইউজারদের মতামত থেকে তৈরি। যদি 200 পাতার একটি বিল পার্লামেন্টে প্রস্তাব করা হয়, তাহলে গাইতানা এআই-এর মাধ্যমে বিলকে ইনফোগ্রাফিক্সে রূপান্তর করে মূল তথ্যের সারসংক্ষেপ জেনু সমাজকে জানাবে। তারপর ভালমন্দ বিচার করে মত দেবেন তারা৷ গাইতানা মতামতকে 'হ্যাঁ' এবং 'না' উত্তরে বিভক্ত করবে। যদি 50 শতাংশের বেশি সমর্থন আসে, তাহলে গাইতানা সেই বিলের পক্ষ দেবে।

তবে কলম্বিয়ায় নির্বাচনী দৌড়ে নাম লেখাতে গেলে তাকে অবশ্যই মানুষ হতে হয়। তাই গাইতানা সরাসরি ভোটে লড়ার অনুমোদন পাচ্ছে না। রেডোন্ডো ও তার সম্প্রদায়ের মানুষেরা সংসদীয় আসনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তবে ডিজিটাল প্রতিনিধি হিসেবে গাইতানার এআই অবতার ভোটযুদ্ধে নামছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  2. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  3. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  4. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  5. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  6. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  7. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  8. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  9. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  10. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »