OnePlus Community সেলে OnePlus 15, OnePlus 13, Nord সিরিজ, ট্যাব, ও অডিও ডিভাইসে লোভনীয় ছাড়।
Photo Credit: OnePlus
OnePlus Community Sale runs until June 10
OnePlus Community Sale লোভনীয় অফার নিয়ে হাজির। গতকাল শুরু হওয়া এই মেগা সেলে স্মার্টফোন থেকে শুরু করে ট্যাবলেট, স্মার্টওয়াচ, এবং ইয়ারবাডস আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে। কোম্পানির গত বছরের ফ্ল্যাগশিপ OnePlus 13 মডেল 17,000 টাকা কম দামে কেনা যাচ্ছে। ওয়ানপ্লাস কমিউনিটি সেলের সব অফার কোম্পানির অনলাইন স্টোরে লাইভ করা হয়েছে। ব্র্যান্ড ক্রেতাদের নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 5,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এখন হাতে টাকা না থাকলেও চিন্তা নেই। ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন বা ইন্টারেস্ট-ফ্রি মাসিক কিস্তির বিকল্প পাওয়া যাবে।
ওয়ানপ্লাস কমিউনিটি সেলে কোম্পানির সবচেয়ে দামি ফোন OnePlus 15 মডেলে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফলে দাম 77,999 টাকা থেকে সোজা 74,999 টাকায় নেমে এসেছে। ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করে OnePlus 15R এখন 51,999 টাকায় কেনা যাবে।
OnePlus 13s-এর উপর 2,000 টাকা ডিসকাউন্ট ও 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করা হচ্ছে। তাই 5,000 টাকা ছাড় যোগ করে 49,999 টাকাতেই পকেটস্থ করা যেতে পারে। অন্য দিকে, যারা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য বেশি টাকা ব্যয় করতে চান না, তাদের জন্য OnePlus 13-এর উপর অবিশ্বাস্য ডিল মিলছে।
OnePlus 13 ভারতে লঞ্চের সময় দাম 69,999 টাকা ছিল। কিন্তু এখন 12 জিবি + 256 জিবি স্টোরেজের স্ট্যান্ডার্ড মডেলের দাম একলাফে 12,000 টাকা হ্রাস পেয়েছে। এর ফলে দাম 57,999 টাকায় নেমে এসেছে। আবার 5,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকার কারণে 52,999 টাকায় কেনা সম্ভব হবে।
Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 9,000mAh ব্যাটারি চালিত OnePlus Nord 6 এখন 40,999 টাকায় উপলব্ধ। এই দামের মধ্যে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট আছে। এছাড়াও, Nord CE6 ও Nord CE6 Lite সমস্ত অফার অর্ন্তভুক্ত করে যথাক্রমে 29,999 টাকা এবং 21,499 টাকায় কেনা যাবে।
OnePlus Pad 4 ট্যাবে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফার যোগ করার পর 56,999 টাকায় কিনতে পারবেন। কোম্পানি Stylus পেন বিনামূল্যে অফার করছে। ওয়ানপ্লাস কমিউনিটি সেলে Pad Go 2 এবং Pad Lite যথাক্রমে 26,999 টাকা ও 16,999 টাকায় উপলব্ধ।
অডিও প্রোডাক্টের মধ্যে Buds Pro 3 এবং Buds 4-এর দাম যথাক্রমে 11,999 টাকা ও 6,099 টাকায় নেমে এসেছে। Buds Pro 2, Nord Buds 3, Nord Buds 3 Pro, Nord Buds 4 Pro, Bullets Wireless Z2 ANC, এবং Bullets Wireless Z2-এর উপরেও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
অন্য দিকে, OnePlus Watch 2 এখন 20,999 টাকায় উপলব্ধ। এই দামের মধ্যে 2,000 টাকা সরাসরি ছাড় ও 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত। OnePlus Community Sale আগামী জুন 10 পর্যন্ত চলবে। তবে বেশ কিছু প্রোমোশনাল অফার জুন 7 (রবিবার)-এর পর আর পাওয়া যাবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Xiaomi 18 Worldwide Debut Inches Closer Following First Major Regulatory Move
Google May Soon Give Android Users More Control Over Advanced Protection Features; Suggests APK Teardown