OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ

OnePlus Turbo 6X মডেলে 144Hz ডিসপ্লে এবং 7,000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ

Photo Credit: OnePlus

OnePlus Turbo 6 series was launched in China in January

হাইলাইট
  • OnePlus Turbo 6X জুনেই চীনে লঞ্চ কনফার্ম হয়েছে
  • ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসরে রান করবে
  • OnePlus Turbo 6X-এর সামনে 144Hz ডিসপ্লে থাকবে
বিজ্ঞাপন

OnePlus Turbo 6X Pro-এর হাত ধরে এবার বাজেট ফোনে 8,000mAh ব্যাটারির প্রবেশ ঘটছে। ভারতীয় মুদ্রায় 14,000 টাকার সেগমেন্টে প্রথমবার এত বড় ব্যাটারি দেখা যেতে পারে। আর এখন জানা গিয়েছে যে, OnePlus Turbo 6X সিরিজের বেস মডেল চীনে জুন 18 তারিখের আগে লঞ্চ হবে। খোদ সংস্থার চাইনিজ শাখার প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন। অর্থাৎ হাতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। আসন্ন OnePlus Turbo 6X মডেলে MediaTek Dimensity 7300 প্রসেসর ব্যবহার হতে পারে। এছাড়াও, 144Hz ডিসপ্লে এবং 7,000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

OnePlus Turbo 6X লঞ্চ অফিসিয়ালি কনফার্ম হল

ওয়ানপ্লাস চীনের সভাপতি Li Jie কনফার্ম করেছেন, OnePlus Turbo 6X লঞ্চ খুব বেশি দূরে নয়। চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo-এর এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে তিনি জানান, এটি চাইনিজ মার্কেটে জুন 18-এর আগেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে।

OnePlus Turbo 6X স্পেসিফিকেশন

চীনা টিপস্টার এক্সপেরিয়েন্স মোর দাবি করেছেন যে, ওয়ানপ্লাস টার্বো 6X মডেলের সামনে 6.72 ইঞ্চির LCD ডিসপ্লে থাকবে। এটি FHD+ রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ব্যবহার হবে।

OnePlus Turbo 6X সেলফি ও ভিডিও কলের জন্য একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা অফার করবে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর ব্যবহার হবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 7,000mAh ব্যাটারি। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিংয়ের সঙ্গে আসবে।

এছাড়াও, ওয়ানপ্লাসের নতুন ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্লাস্টিক ফ্রেম, এবং IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং ফিচার থাকবে। এটি 8.55 মিমি পুরু ও ওজন 208 গ্রাম হবে।

অন্য দিকে, সিরিজের টপ মডেল OnePlus Turbo 6X Pro-এর মুখ্য আকর্ষণ হবে৷ 8,000mAh ব্যাটারি। এটি আরও উন্নত IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করবে। ফোনের সামনে 1.5K রেজোলিউশনের LTPS OLED ডিসপ্লে দেখা যাবে। ফোনগুলি 1,000 ইউয়ান (প্রায় 14,000 টাকা) সেগমেন্টকে টার্গেট করে আসতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »