Vi গ্রাহকরা শুধু মোবাইল নম্বর ব্যবহার করে ইনস্টাগ্রাম, ফেসবুক, ও হোয়াটসঅ্যাপে লগইন করতে পারবে।
Photo Credit: Unsplash / Julian
Vi users can now verify their accounts on meta apps without OTPs
Vodafone Idea (Vi) গ্রাহকদের জন্য সুখবর। দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি Meta-এর সঙ্গে জোট বেঁধে সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন (SMV) পদ্ধতি চালু করার কথা জানিয়েছে। নতুন নেটওয়ার্ক ভিত্তিক যাচাইকরণ প্রযুক্তিটি Instagram, WhatsApp, এবং Facebook ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন ও লগইন প্রক্রিয়াকে দ্রুত, নিরাপদ, ও ঝামেলামুক্ত করবে বলে দাবি করা হচ্ছে। SMV প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল এটি পাসওয়ার্ড ছাড়াই লগইনের সুবিধা প্রদান করবে। এছাড়াও, OTP দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার প্রয়োজন কমিয়ে আনবে। পুরো প্রক্রিয়াটি অটোমেটিক হবে। ইউজারের তরফে ম্যানুয়াল ইনপুটের দরকার হবে না।
সাধারণত কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগইন অথবা নম্বর যাচাইয়ের জন্য ইউজারকে OTP দিতে হয়। অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক দুর্বল থাকলে কোড আসতে দেরি হয়। SMV প্রোটোকলের ক্ষেত্রে নেটওয়ার্ক-ভিত্তিক অথেন্টিকেশন প্রযুক্তি মোবাইল নম্বর ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে।
উপরের পদ্ধতিতে OTP টাইপ করা, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া বা ভেরিফিকেশন মেসেজের জন্য অপেক্ষা করতে হবে না। ভি জানিয়েছে, তাদের গ্রাহকরা শুধু মোবাইল নম্বর ব্যবহার করে ইনস্টাগ্রাম, ফেসবুক, ও হোয়াটসঅ্যাপে লগইন করতে পারবে।
নতুন সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন প্রযুক্তির মাধ্যমে মেটার নিয়ন্ত্রিত অ্যাপগুলো টেলিকম সংস্থার সেলুলার নেটওয়ার্কে একটি ভেরিফিকেশন সিগন্যাল পাঠাবে। তারপর সংশ্লিষ্ট ব্যবহারকারীর ফোন নম্বর ও সংযোগের সত্যতা যাচাই করবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর আলাদা করে পাসওয়ার্ড বা OTP দিতে হবে না, সরাসরি অ্যাকাউন্টে লগইন করা যাবে।
Vi দাবি করছে, যদি কোনও কারণে নেটওয়ার্ক গ্রাহকের পরিচয় যাচাই করতে ব্যর্থ হয়, তাহলে মেটার কোনও অ্যাপে লগইন অনুমোদন হবে না। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করা যাবে না। OTP শেয়ার করার প্রয়োজন না থাকার কারণে ওটিপি চুরি করে প্রতারণা ও ফিশিং-সহ বিভিন্ন ডিজিটাল স্ক্যাম বন্ধ করা যাবে।
কোম্পানির তরফে আরও জানানো হয়েছে, এসএমভি লগইন প্রক্রিয়াকে সহজ করার পাশাপাশি, নতুন ইউজারদের রেজিস্ট্রেশন,পুনরায় লগইন, অ্যাকাউন্ট রিকভারি, ও বিভিন্ন সিকিউরিটি চেকের পদ্ধতিকে দ্রুত এবং নিরাপদ করে তুলবে। Vi প্রযুক্তিটিকে অন্যান্য প্ল্যাটফর্ম ও অংশীদারদের কাছে প্রসারিত করার পরিকল্পনার কথা বলেছে।
ভোডাফোন আইডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অভিজিৎ কিশোর বলেছেন, "বর্তমানে নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে টেলিকম নেটওয়ার্কের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মেটা প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়ে আমরা সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন চালু করেছি। এটি সাইবার সিকিউরিটি জোরদার করে জালিয়াতির ঝুঁকি কমাতে সাহায্য করবে।"
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999