Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার

OnePlus 11 5G ফ্লিপকার্টে 20,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।

Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার

Photo Credit: OnePlus

OnePlus 11 5G is equipped with a triple rear camera setup tuned by Hasselblad

হাইলাইট
  • OnePlus 11 5G-এর দাম সরাসরি 20,000 টাকা কমেছে
  • এই ফোনে 100W ফাস্ট চার্জিং ও QHD+ ডিসপ্লে আছে
  • OnePlus 11 5G চলে Snapragon 8 Gen 2 প্রসেসরে
বিজ্ঞাপন

কয়েক হাজার টাকা নয়, সরাসরি 20,000 টাকার মোটা ডিসকাউন্ট। OnePlus 11 5G এখন এমনই অফারের সঙ্গে বিক্রি হচ্ছে। Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরাযুক্ত ফ্ল্যাগশিপ ফোন এবার মিড-রেঞ্জের দামে কেনার সুযোগ চলে এসেছে। পারফরম্যান্স ও ফিচার্সের দিক আজও ফোনটি প্রাসঙ্গিক বলা চলে। OnePlus 11 5G রান করে Snapdragon 8 Gen 2 প্রসেসরে। এতে 100W SuperVOOC ফাস্ট চার্জিং, 8K ভিডিও রেকর্ড, ডুয়াল Reality স্পিকার, Dolby Atmos অডিও, এবং IP64 ওয়াটার ও ডাস্ট প্রোটেকশন রেটিংয়ের মতো ফিচার্স পাওয়া যায়।

OnePlus 11 5G বিক্রি হচ্ছে 20,000 টাকা ডিসকাউন্টে

OnePlus 11 5G ভারতে 2023 সালের ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছিল। তখন 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ-সহ বেস মডেলের দাম 56,999 টাকা ছিল। প্রতিবেদন লেখার সময় এটি ফ্লিপকার্টে 36,999 টাকা দামে লিস্টেড থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ কোম্পানি ফ্ল্যাট 20,000 টাকার ছাড় দিচ্ছে।

এছাড়াও, Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করল 2,190 টাকা ক্যাশব্যাক মিলবে। এর ফলে সাশ্রয়ের অঙ্ক 22,190 টাকায় পৌঁছে যাবে। অফারটি হ্যান্ডসেটের টাইটান ব্ল্যাক কালার অপশনে প্রযোজ্য।

স্পেসিফিকেশনের কথা বললে, ওয়ানপ্লাস 11 5G মডেলের সামনে 6.7 ইঞ্চি এলটিপিও 3.0 অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি QHD+ রেজোলিউশন (1,440 x 3,216 পিক্সেল, 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 1,300 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ অফার করে। ফোনটি Android 16 ভার্সন পর্যন্ত OS আপগ্রেড পাবে।

OnePlus 11 5G ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সঙ্গে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2x অপটিক্যাল জুম সাপোর্ট-সহ 32 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ফোনে পাওয়ার ব্যাকআপ দেয় 5,000mAh ব্যাটারি।

প্রসঙ্গত, এখন OnePlus Community Sale চলছে। সেলে OnePlus 13 মডেলে 17,000 টাকার অবিশ্বাস্য ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফোনটি ভারতে লঞ্চের সময় দাম ছিল 69,999 টাকা (12 জিবি + 256 জিবি)। কিন্তু এখন দাম 12,000 টাকা কমেছে। ফলে 57,999 টাকায় কেনা যাবে।

আবার 5,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকার কারণে 52,999 টাকায় কেনা সম্ভব হবে। যারা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য বেশি টাকা ব্যয় করতে চান না, এটি তাদের জন্য লোভনীয় ডিল। ওয়ানপ্লাস কমিউনিটি সেলে আগামী জুন 10 পর্যন্ত চলবে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks and feels premium
  • Great battery life, very fast charging
  • Excellent performance
  • Power-efficient AMOLED display
  • Reliable rear cameras
  • Bad
  • Still no official IP rating
  • No wireless charging
Display 6.70-inch
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 48-megapixel + 32-megapixel
RAM 8GB, 16GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5000mAh
OS Android 13
Resolution 1440x3216 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »