Instagram Plus গ্রাহকরা ডিফল্ট লোগোর পরিবর্তে বিভিন্ন কাস্টম অ্যাপ আইকন বেছে নিতে পারবেন।
Photo Credit: Unsplash / Shutter Speed
Instagram Plus will allow Stories to remain visible for 48 hours
Instagram Plus পরিষেবা এখন বিশ্বজুড়ে চালু হচ্ছে। মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি তাদের সাবস্ক্রিপশন প্ল্যান গ্লোবালি লঞ্চের ঘোষণা করেছে। বর্তমানে যে ভাবে Instagram ব্যবহার করা যায়, তাতে কোনও পরিবর্তন আসছে না। রিলস পোস্ট করা, শেয়ারিং, মেসেজিং, এবং অন্যান্য টুলস বিনামূল্যে উপলব্ধ থাকবে। তবে যারা আরও বেশি কাস্টমাইজেশন, বিস্তারিত অর্ন্তদৃষ্টি, ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের নতুন উপায় চাইছেন, তারা চাইলে একটি নির্দিষ্ট মাসিক ফি দিয়ে Instagram Plus সাবস্ক্রাইব করতে পারবেন। অর্থাৎ পরিষেবাটি সম্পূর্ণরূপে ঐচ্ছিক আপগ্রেড। চলুন দেখে নিই এটি সাধারণ ইউজারদের তুলনায় সাবস্ক্রাইবারদের কী কী প্রিমিয়াম ফিচার অফার করছে।
ইনস্টাগ্রাম প্লাস তিনটি বিষয়কে কেন্দ্র করে তৈরি। প্রথমত, এটি বন্ধু ও ফলোয়ারদের সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত হতে সাহায্য করে। দ্বিতীয়ত, ক্রিয়েটরদের স্টোরির জন্য বিস্তারিত ইনসাইট ও এনগেজমেন্ট তথ্য তুলে ধরে, যা ইনস্টাগ্রামের ফ্রি সংস্করণে উপলব্ধ নয়। তৃতীয়ত, প্রোফাইল নিজের মতো করে কাস্টমাইজ বা সাজানোর সুবিধা।
ইনস্টাগ্রাম প্লাস সাবস্ক্রিপশনের অন্যতম আকর্ষণীয় ফিচার হল স্টোরি স্পটলাইট (Story Spotlight)। এর মাধ্যমে সংশ্লিষ্ট ইউজারের স্টোরি বন্ধুদের ফিডে আগে দেখা যাবে। অর্থাৎ তুলনামূলক বেশি অগ্রাধিকার এবং গুরুত্ব পাবে। এতে কনটেন্টের দৃশ্যমানতা বাড়বে ও বেশি মানুষের কাছে পৌঁছনোর সম্ভাবনা থাকবে।
বর্তমানে পোস্ট করার 24 ঘন্টা পর্যন্ত স্টোরি দৃশ্যমান থাকে। কিন্তু ইনস্টাগ্রাম প্লাস ব্যবহারকারীরা 48 ঘন্টা দৃশ্যমান রাখতে পারবেন। এই সাবস্ক্রিপশনে একাধিক ডেটা-ভিত্তিক টুল যুক্ত হয়েছে। যেমন, স্টোরি রিওয়াচ ইনসাইটের মাধ্যমে স্টোরি কতবার পুনরায় দেখা হয়েছে, তা জানা যাবে।
অন্য দিকে, এবার স্টোরি ভিউয়ার লিস্টে সার্চ অপশন পাওয়া যাবে। টুলটির মাধ্যমে ইউজার দ্রুত খুঁজে দেখতে পারবেন কোনও নির্দিষ্ট অ্যাকাউন্ট তার স্টোরি দেখেছে কিনা। বেশি সংখ্যক দর্শকের ক্ষেত্রে বৈশিষ্ট্যটি কাজে লাগবে। এছাড়াও, প্লাস সাবস্ক্রাইবাররা কোনও স্টোরি দেখার পর ভিউ রিসিপ্টে তাদের নাম প্রদর্শিত হবে না। একে প্রাইভেসি ফিচার হিসেবে বর্ণনা করছে কোম্পানি।
Instagram Plus গ্রাহকরা সুপার হার্টস নামে বিশেষ অ্যানিমেটেড স্টোরি রিয়্যাকশন দিতে পারবেন। এটি সাধারণ রিয়্যাকশনের তুলনায় আরও আকর্ষণীয় উপায়ে স্টোরিতে প্রতিক্রিয়া দিতে পারবে। পেইড প্ল্যানে মাল্টিপল স্টোরি অডিয়েন্স ফিচার যুক্ত হয়েছে। এখন ইনস্টাগ্রামে একটাই ক্লোজ ফ্রেন্ড লিস্ট তৈরি করা যায়। কিন্তু পেইড ভার্সনে আনলিমিটেড বা অসংখ্য কাস্টম অডিয়েন্স লিস্ট তৈরি করা সম্ভব হবে।
ইনস্টাগ্রাম প্লাস গ্রাহকরা ডিফল্ট লোগোর পরিবর্তে বিভিন্ন কাস্টম অ্যাপ আইকন বেছে নিতে পারবেন। প্রোফাইলের বায়ো লেখার ফন্ট পরিবর্তনের সুবিধাও মিলবে। তিনটির বদলে সর্বোচ্চ ছয়টি পোস্ট পিন করে রাখা যাবে। আবার পোস্ট সরাসরি নিজের প্রোফাইল বা হাইলাইটসে যোগ করা যাবে, কিন্তু সেটি ফলোয়ারদের ফিডে না দেখানোর অপশন মিলবে।
Facebook Plus প্ল্যানের মতো Instagram Plus সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে 3.99 মার্কিন ডলার খরচ হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 380 টাকার সমান৷ তবে ভারতে কত খরচ হতে পারে, তা এখনও জানা যায়নি৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels