কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, 16 বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হবে।
Photo Credit: Unsplash / Mariia Shalabaieva
Karnataka bans social media for children below 16
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার (মার্চ 6) বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস নিষিদ্ধ করার কথা জানিয়েছেন। কর্ণাটকে 16 বছরের নিচে সবার জন্য সমাজমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ জারি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এ দিন বলেছেন, "শিশুদের মধ্যে ক্রমবর্ধমান মোবাইল ব্যবহারের সম্ভাব্য নেতিবাচক প্রভাব ঠেকানোর লক্ষ্যে 16 বছরের কম বয়সী কিশোর এবং কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করা হবে।" শিশুদের মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক বিকাশের উপর অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রভাব কমাতে এমন পদক্ষেপ নিয়েছে কর্ণাটক সরকার।
দেশের টেক হাব হিসেবে পরিচিত কর্ণাটক হঠাৎই এমন সিদ্ধান্ত নেয়নি। শিশুদের জন্য সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব এসেছিল মোবাইল ফোনের প্রতি বাড়তে থাকা আসক্তি কমাতে। অভিযোগ ছিল, সামাজিক গণমাধ্যমে কিশোর-কিশোরীদের অবাধে বিচরণ পড়াশোনা ও দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব ফেলছে। কিছু ক্ষেত্রে শিশুরা ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্টের সংস্পর্শে এসে মাদক এবং অন্যান্য অবৈধ নেটওয়ার্কের জালে জড়িয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে।
সরকার আশা করছে, নতুন এই পদক্ষেপ শিশুদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে। কর্ণাটকের এমএলএ রিজওয়ান আরশাদ এনডিটিভি-এর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে, "সরকার বাজেট ভাষণে 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করার কথা জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে শিশুদের মনে সোশ্যাল মিডিয়ার প্রভাব প্রায় প্রতিটি পরিবারে উদ্বেগ বাড়াচ্ছে।"
তবে বেশ কিছু অভিভাবক সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে মতপ্রকাশ করছেন। একাংশের মতে, বাচ্চাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আনা অবশ্যই জরুরি, কিন্তু এখন এটি আধুনিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কয়েকজন অভিভাবকের বক্তব্য, অনেক কিশোর এবং কিশোরী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরছে, নতুন স্কিল শিখছে, এবং নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করছে। তাই তাদের আশঙ্কা, পুরোপুরি বিধিনিষেধ জারি করলে পরিণাম উল্টো হতে পারে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের জন্য বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে। সে দেশে নতুন আইনের অধীনে সামাজিক গণমাধ্যম প্ল্যাটফর্মগুলিকে ব্যবহারকারীর বয়স যাচাই করা বাধ্যতামূলক হয়েছে। তবে কর্ণাটকে এমন নিয়ম কীভাবে কার্যকরা হবে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটাগরিকরা। একজন মন্তব্য করেছেন, বাচ্চারা নয় VPN ব্যবহার করবে অথবা বেশি বয়স দেখিয়ে অ্যাকাউন্ট খুলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels