তাইওয়ান সরকার দেশের প্রত্যেক নাগরিককে এককালীন 10,000 নিউ তাইওয়ান ডলার প্রায় 30,000 টাকা দেওয়ার প্ল্যান করছে।
Photo Credit: Unsplash/Alexander Mils
Taiwan’s economy is booming thanks to rising global demand for AI
তাইওয়ান সরকার দেশের প্রত্যেক নাগরিককে 10,000 নিউ তাইওয়ান ডলার আর্থিক সহায়তা দেওয়ার প্ল্যান করছে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় 30,000 টাকা। আগামী বছর থেকেই তাইওয়ানের সমস্ত মানুষকে এককালীন ওই টাকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সে দেশের প্রেসিডেন্ট জানিয়েছেন, 2027 সালের জন্য প্রস্তাবিত বাজেটে 235.7 নিউ তাইওয়ান ডলার (7.4 বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ রাখা হবে। ইউনিভার্সাল বেসিক ইনকাম বা সার্বজনীন মৌলিক আয়ের ধারণায় দেশের প্রতিটি নাগরিক অর্থ পাবেন। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, তাইওয়ানের মতো ছোট্ট দেশ এমন বিপুল পরিমাণ অর্থের ব্যবস্থা কীভাবে করবে?
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই তাইওয়ানের অর্থনীতির প্রসার ঘটেছে। সেখানকার সেমিকন্ডাক্টর শিল্প কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম চালিকাশক্তি। আধুনিক এবং জটিল চিপসেট উৎপাদনে তাইওয়ান সমস্ত দেশের থেকে এগিয়ে। বিশ্বের প্রায় 60 শতাংশ ওয়েফার ফাউন্ড্রি এবং 90 শতাংশের বেশি উন্নত মাইক্রোচিপ তাইওয়ানেই তৈরি হয়।
বিগত কয়েক বছরে এআই শিল্পের দ্রুত বিস্তারের কারণে জিপিইউ ও এনপিইউ-এর চাহিদা আকাশ ছুঁয়েছে। বড় এআই মডেল ও ডেটা সেন্টার চালাতে উন্নত চিপ ছাড়া বিকল্প নেই। তাই এআই চিপসেট, সার্ভার, ও কম্পিউটিং ইক্যুইপমেন্টের চাহিদা বেড়ে যাওয়ার ফলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি শিল্প থেকে বিপুল পরিমাণ রাজস্ব এসেছে সরকারের কোষাগারে।
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির অর্থনীতি 14.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার পুরো বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়িয়ে 11.05 শতাংশ করেছে। এআই নির্ভর শিল্প থেকে ক্রমশ বাড়তে থাকা অতিরিক্ত কর সংগ্রহই নাগরিকদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার পরিকল্পনার অন্যতম ভিত্তি। এর জন্য খোলা বাজার থেকে সরকারকে আলাদা করে ঋণ নিতে হচ্ছে না।
প্রেসিডেন্ট জানান, তাইওয়ানের অর্থনীতিতে প্রযুক্তি ও এআই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, দেশের লাখ লাখ মানুষ টেকনোলজি সেক্টরের বাইরে কাজ করেন। তাই এককালীন টাকা দেওয়ার উদ্দেশ্য, আর্থিক সমৃদ্ধির সুফল প্রযুক্তি শিল্পের বাইরের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌছে দেওয়া।
যারা অর্থ পাবেন, তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী টাকা খরচ করতে পারবে। সরকার অবশ্য ওই টাকা শিক্ষাক্ষেত্র, প্রবীণদের যত্ন, পারিবারিক খরচ, ও স্থানীয় ব্যবসা থেকে কেনাকাটার পিছনে ব্যয়ের পরামর্শ দিয়েছে। তবে এখনও জানা যায়নি যে, এই অর্থ পাওয়ার জন্য কোনও যোগ্যতার মানদন্ড থাকবে কিনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications