MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?

MySpace শিখিয়েছিল,অনলাইনে কীভাবে নিজের পরিচয় তৈরি করা যায় ও শিল্পীরা তাদের সৃষ্টি কীভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারে।

MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?

Photo Credit: Unsplash/Shutter Speed

MySpace was the most used social networking site from 2005 and 2008

হাইলাইট
  • MySpace একসময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল
  • 2006 সালে যুক্তরাষ্ট্রে সংস্থার ওয়েবসাইটে গুগলের থেকেও বেশি ভিজিটর ছিল
  • MySpace সোশ্যাল মিডিয়ার জগতে কামব্যাকের প্রস্তুতি নিচ্ছে
বিজ্ঞাপন

MySpace নামটা জেন জি বা নতুন প্রজন্মের কাছে হয়তো অনেকটাই অচেনা এবং অজানা। কিন্তু 2000 দশকের মাঝামাঝি সময়ে এই প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। মানুষ অনলাইনে কীভাবে নিজের পরিচয় তৈরি করতে পারে এবং শিল্পীরা তাদের সৃষ্টি কীভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারে, তা শিখিয়েছিল মাইস্পেস। বর্তমানে অবশ্য ফেসবুক এবং ইনস্টাগ্রামের যুখে মাইস্পেস শুধু স্মৃতির চিলেকোঠায় থেকে গিয়েছে। তবে যদি নিখাদ বন্ধুত্বের সেই দিনগুলো আবার ফিরে আসে, তাহলে কেমন লাগবে? ঠিকই আন্দাজ করেছেন। MySpace নবরূপে ইন্টারনেটের জগতে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে।

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কামব্যাকের লক্ষ্যে মাইস্পেস

মাইস্পেস এখনও পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু এতে সোশ্যাল মিডিয়ার কোনও ফিচার নেই। এটি এখন মূলত আর্কাইভ এবং মিউজিক সম্পর্কিত খবরের প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করে। সম্প্রতি একটি ডকুমেন্টারিতে মাইস্পেসের বর্তমান মালিকরা ফের মাইস্পেস চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন। 

মাইস্পেসের মালিকরা বলেছেন, তাঁরা প্ল্যাটফর্মটিকে নতুন করে লঞ্চের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন। তবে নতুন মাইস্পেস কবে ফিরবে বা পুরনো প্ল্যাটফর্মের তুলনায় কী কী পরিবর্তন আনা হবে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

2003 সালে MySpace-এর পথ চলা শুরু হয়েছিল। এটি 2005 থেকে 2008 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছিল। এমনকি 2006 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মাইস্পেসের ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা গুগলকেও ছাপিয়ে গিয়েছিল। এখন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলির ডিজাইন নির্দিষ্ট ও গোছালো। কিন্তু মাইস্পেস ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলের চেহারা ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারতেন।

প্রোফাইলে গান সেট করে রাখা যেত এবং কেউ সেখানে ঢুকলেই স্বয়ংক্রিয়ভাবে গান বাজতো। 2000-এর দশকে সেটাই ছিল বিশাল মজাদার ব্যাপার। ব্যাকগ্রাউন্ডের রঙ থেকে লেখার ফন্ট, ছবি, ও গান সবকিছুতেই ফুটে উঠত ব্যক্তিগত পছন্দের ছাপ।

2008 সালে মাইস্পেস ব্যবহারকারীর সংখ্যা ছিল 11.5 কোটিরও বেশি। কিন্তু প্রতিদ্বন্দ্বী ফেসবুক যত জনপ্রিয় হতে শুরু করে, মাইস্পেসের আধিপত্য ততই কমতে থাকে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে সোশ্যাল মিডিয়ার জগতে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে মাইস্পেস। বিজ্ঞাপনদাতারা ফেসবুক চলে যাওয়ার কারণে বাড়তে থাকে লোকসান।

এখনকার সোশ্যাল মিডিয়া জায়েন্টদের সঙ্গে প্রতিযোগিতা করে মাইস্পেসের সফলভাবে ফিরে আসা অনেকটাই কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নতুন প্রজন্মের একাংশ এমন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাইছেন, যেখানে ইউজারদের নিয়ন্ত্রণ বেশি এবং অ্যালগরিদমের হস্তক্ষেপ কম। কে বলতে পারে, এই ধারণার উপর ভিত্তি করে MySpace-এর প্রত্যাবর্তনের বড় সুযোগ তৈরি হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »