iPhone ইউজারদের জন্য WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে।
Photo Credit: Pexels/Ravi Roshan
WhatsApp is reportedly working on support for three accounts On iPhone
আমাদের মধ্যে অনেকেই প্রাইমারি সিমের পাশাপাশি একটি নম্বর ব্যাকআপ হিসেবে রাখেন। সেই কারণে লগ আউট না করে বর্তমানে একটি ডিভাইসে WhatsApp অ্যাপ থেকে সর্বোচ্চ দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। গত জুনে iPhone ইউজারদের জন্য মাল্টি অ্যাকাউন্ট সাপোর্ট এনেছিল কোম্পানি। এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপটি একধাপ এগিয়ে আইফোনে একসঙ্গে তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা চালু করতে চলেছে। WhatsApp বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। কিন্তু রিপোর্টে বলা হয়েছে, iOS ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ অ্যাপে তিনটি আলাদা নম্বরে অ্যাকাউন্ট চালাতে পারবে। গ্রাহকরা তিনটি অ্যাকাউন্টের মধ্যে সহজেই সুইচ করার সুবিধা পাবে।
WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ মাল্টি অ্যাকাউন্টের সুবিধা সম্প্রসারণের কাজ করছে। নতুন ফিচারে আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপের কোনও অ্যাকাউন্ট থেকে লগ আউট না করেই সর্বোচ্চ তিনটি প্রোফাইল ব্যবহার করা যাবে। প্রতিটি অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি, নোটিফিকেশন, প্রাইভেসি সেটিং, ব্যাকআপ, ও মিডিয়া আলাদাভাবে সংরক্ষিত থাকবে।
অনেকেরই মনে হতে পারে, আমাদের জন্য দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই যথেষ্ট। কিন্তু যারা পেশা ও ব্যক্তিগত প্রয়োজনে একাধিক সিম ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে একই ফোনে তিনটি অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা কাজে লাগবে। বিশেষ করে আলাদা ওয়ার্ক ও পার্সোনাল নম্বর থাকা ব্যক্তিরা উপকৃত হবেন।
তবে WhatsApp-এর এই ফিচার এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত হয়নি। এটি আপাতত ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে ও বেটা টেস্টারদের কাছেও এখনও আসেনি। ফলে সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হতে বেশ কিছুটা সময় লাগতে পারে।
প্রসঙ্গত, সেপ্টেম্বর থেকে Android 6 Marshmallow ভার্সনের আগের সফটওয়্যারে সাপোর্ট বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। Android 5.0 ও Android 5.1 Lolipop অপারেটিং সিস্টেমে থাকা কোনও ফোনেই আর অ্যাপটি কাজ করবে না। আবার নভেম্বর 30 থেকে iOS-এ অ্যাপ রান করার জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট বাড়তে চলেছে। ওই তারিখ থেকে iOS 15.5 ভার্সনের আগে চলা সমস্ত ডিভাইসে মেসেজিং অ্যাপটি অচল হয়ে পড়বে।
এছাড়াও, ভারতে সম্প্রতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিল পেমেন্ট করার ফিচার এনেছে মেটা। এখন মেসেজিং অ্যাপটি থেকেই বাড়ির বিদ্যুৎ, খাওয়ার জল, রান্নার গ্যাস, ইন্সুরেন্স প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, ফাস্ট্যাগ, DTH, এবং লোনের কিস্তি পরিশোধ করার সুবিধা মিলছে। ভারত কানেক্ট বা BBPS নেটওয়ার্কের মাধ্যমে 30টির বেশি ক্যাটাগরিতে 22,700+ বিলারের সাপোর্ট যুক্ত হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy S27 Ultra Could Get New Image Processing for More Natural Photos: Leak