মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন

Lava Bold N4 Pro 5G ফোনে 120Hz ডিসপ্লে, IP64 রেটিং, ও 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট আছে।

মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন

Photo Credit: Lava

Lava Bold N4 Pro 5G has an 50-megapixel AI dual rear camera unit

হাইলাইট
  • Lava Bold N4 Pro 5G ফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে
  • ফোনটি শক্তিশালী 6,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • Lava Bold N4 Pro 5G অক্টা-কোর Unisoc T8200 চিপসেট ব্যবহার করে
বিজ্ঞাপন

Lava Bold N4 Pro 5G শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। এটি আগস্টে এ দেশে রিলিজ হওয়া Bold N4 Lite-এর আপগ্রেড ভার্সন হিসেবে এসেছে। নতুন মডেলে আরও শক্তিশালী ব্যাটারি, ভাল ক্যামেরা, 5G সাপোর্ট, ও উন্নত হার্ডওয়্যার যুক্ত করেছে কোম্পানি। এটি 120Hz ডিসপ্লে, IP64 রেজিস্ট্যান্স, AI ডুয়াল রিয়ার ক্যামেরা, 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, ও বড় 6,000mAh ব্যাটারির সঙ্গে বাজারে এন্ট্রি নিয়েছে। ফোনের ডিজাইন নজর কাড়বে। এই ডিভাইসে স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা থাকছে। অর্থাৎ, ক্রেতারা পরিষ্কার ইন্টারফেস ও ব্লোটওয়্যার-মুক্ত অভিজ্ঞতা পাবেন।

Lava Bold N4 Pro 5G দাম

Lava Bold N4 Pro 5G ভারতে একটাই ভ্যারিয়েন্টে রিলিজ করেছে কোম্পানি। তারা 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 13,999 টাকা রেখেছে। তবে এই দামের মধ্যে অফার অর্ন্তভুক্ত আছে। এটি মোনাকো ব্লু এবং অপুলেন্ট লিল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।ফোনটি Amazon থেকে কেনা যাবে। হ্যান্ডসেটের প্রথম সেল আগামী সেপ্টেম্বর 26 অনুষ্ঠিত হবে।

Lava Bold N4 Pro 5G স্পেসিফিকেশন, ফিচার্স

লাভা বোল্ড এন4 প্রো 5G 6.75 ইঞ্চির নচযুক্ত HD+ ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 550 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। এই স্মার্টফোনের র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি (6 জিবি ফিজিক্যাল + 6 জিবি ডাইনামিক) পর্যন্ত বৃদ্ধি করা যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে অনবোর্ড স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। 

লাভার নতুন স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। এটি 2K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসে Unisoc T8200 চিপসেট ব্যবহার হয়েছে, যা TSMC-এর 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি মিড-রেঞ্জ 5G প্রসেসর। 

হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যার সঙ্গে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। Lava Bold N4 Pro 5G ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G কানেক্টিভিটি, 4G VoLTE, এবং 3.5 মিমি অডিও জ্যাক পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  2. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  3. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  4. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  5. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  6. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  7. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  8. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
  9. 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
  10. মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »