15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র

2,000 টাকার বেশি মূল্যের UPI লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য 0.4 শতাংশ চার্জ প্রযোজ্য হবে।

15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র

Photo Credit: Paytm

Merchant Discount Rate (MDR) charge will take effect on October 15

হাইলাইট
  • 2,000 টাকার বেশি UPI লেনদেনে ব্যবসায়ীদের 0.4 শতাংশ MDR চার্জ দিতে হবে
  • UPI পেমেন্টের জন্য গ্রাহকদের কাছ থেকে এক পয়সাও নেওয়া হবে না
  • মার্চেন্ট ডিসকাউন্ট রেট অক্টোবর 15 থেকে চালু হচ্ছে
বিজ্ঞাপন

UPI-এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) চালু করল মোদি সরকার। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI) মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, 2,000 টাকার বেশি মূল্যের লেনদেনে 0.4 শতাংশ চার্জ প্রযোজ্য হবে। তবে সাধারণ গ্রাহকের কাছ থেকে কোনও অতিরিক্ত মাশুল নেওয়া হবে না। সংশ্লিষ্ট বড় ব্যবসায়ীদের ব্যাঙ্ক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ওই চার্জ দিতে হবে। ইউপিআই অ্যাপে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে হওয়া টাকা ট্রান্সফার ও ছোট দোকানদারদের সঙ্গে UPI লেনদেন নতুন মাশুলের আওতার বাইরে থাকবে।

নতুন বিজ্ঞপ্তি অনুসারে, গ্রাহকের কাছ থেকে 2,000 টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন এবং রুপে ডেবিট কার্ডে অর্থ আদানপ্রদানের ক্ষেত্রে কোনও এমডিআর মাশুল নেওয়া যাবে না। সরকার ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে, যাতে ব্যবসায়ীরা 2,000 টাকার বেশি ইউপিআই পেমেন্টের উপর প্রযোজ্য মাশুল কোনওভাবেই গ্রাহকদের থেকে আদায় না করে।

এমডিআর চার্জের মাধ্যমে সংগ্রহ করা কমিশনের অর্থ ব্যাঙ্ক ও ইউপিআই অ্যাপ পরিষেবা প্রদানকারী সংস্থা-সহ পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে এমডিআর চার্জ সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত নেওয়া হবে। 1 লাখ টাকার লেনদেনের ক্ষেত্রেও 300 টাকা পর্যন্ত ক্যাপ থাকবে।

অন্য দিকে, পার্সন-টু-পার্সন মার্চেন্ট বা P2MP শ্রেণীর আওতায় থাকা ছোট ব্যবসায়ীরা ইউপিআই কিউআর কোডের মাধ্যমে মাসে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট পেলেও এমডিআর দিতে হবে না। তবে বেশ কিছু জরুরি পরিষেবার ক্ষেত্রে শতাংশের পরিবর্তে নির্দিষ্ট হারে MDR মাশুল নেওয়া হবে।

সরকার জানিয়েছে, রেলওয়ে, টেলিকম, বীমা, এবং জ্বালানির (তেল) মতো ক্ষেত্রে 2,000 টাকার বেশি মূল্যের প্রতিটি ইউপিআই লেনদেনের জন্য 5 টাকা হারে MDR দিতে হবে। আবার মিউচুয়াল ফান্ডস, সিকিউরিটিস, স্টক ব্রোকার, ও ডিলারদের ক্ষেত্রে 0.2 শতাংশ হারে মাশুল প্রযোজ্য হবে। তবে এই চার্জ প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এমডিআর চার্জ অক্টোবর 15, 2026 থেকে কার্যকর হবে।

মনে রাখবেন, এমডিআর চার্জ তখনই প্রযোজ্য হবে, যখন ক্রেতারা কোনও পণ্য বা পরিষেবা নেওয়ার জন্য ব্যবসায়ীকে UPI-এর মাধ্যমে টাকা দেবেন। ব্যবসায়ীকে সেই অর্থ ব্যাঙ্ক বা পেমেন্ট সংস্থাকে দিতে হবে। বন্ধুবান্ধব, নিজের অ্যাকাউন্ট, বা পরিবারের সদস্যদের মধ্যে পার্সন-টু-পার্সন টাকাপয়সা আদানপ্রদানের ক্ষেত্রে কোনও মাশুল লাগবে না। 

QR কোড স্ক্যান করে পেমেন্টে করলেও গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়া হবে না। লেনদেনের অঙ্ক যাই থাকুক না কেন, সাধারণ ক্রেতাদের জন্য UPI আগের মতোই মাশুল ছাড়া চলবে। তবে গ্রাহকদের একাংশ আশঙ্কা করছে, বড় খুচরো ব্যবসায়ী এবং ই-কমার্স সংস্থাগুলি 2,000 টাকার বেশি মূল্যের লেনদেনে প্রযোজ্য এমডিআর শেষ পর্যন্ত তাঁদের উপর চাপিয়ে না দেয়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »