সেপ্টেম্বর 18 প্রকাশিত BGMI রিডিম কোডের মাধ্যমে Red Football Uniform (Wolves) ও গেমের ভিতরে বিভিন্ন রিওয়ার্ড পাওয়ার সুযোগ।
Photo Credit: Krafton
List of BGMI Redeem Codes for September 18
Krafton India চলতি সপ্তাহেই Battlegrounds Mobile India (BGMI)-এর নতুন 4.6 আপডেট প্রকাশ করেছে। এটি জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেমটিতে নতুন মোড এবং ক্যারেক্টার যোগ করেছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিজিএমআই-এর জন্য আরও এক দফা রিডিম কোড রিলিজ করেছে ডেভেলপার সংস্থা। আজকে মোট 50টি কোড ড্রপ হয়েছে। এই কোডগুলি ব্যবহার করে গেমের মধ্যে বিভিন্ন রিওয়ার্ড বিনামূল্যে পাবে প্লেয়াররা। নতুন প্রকাশিত কোডগুলির সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার হল Red Football Uniform (Wolves)। প্রতিটি কোড ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রয়েছে। তাই পুরস্কার পেতে দ্রুত কোডগুলো রিডিম করতে হবে।
রেড ফুটবল ইউনিফর্ম (উলভস)-এর ডিজাইন ক্লাসিক ফুটবল জার্সি থেকে অনুপ্রাণিত। এতে লাল ও কালো রঙের ফুটবল কিটের নকশা ও উলভস ক্রেস্ট রয়েছে। পোশাকটি পরে খেলোয়াররা ব্যাটেল রয়্যালে নিজের চরিত্রকে আরও আকর্ষণীয় এবং দলীয় আবহের সঙ্গে মানানসই লুকে সাজাতে পারবে।
মেইন রিওয়ার্ড ছাড়াও কোডগুলির মাধ্যমে নানা স্কিন, আউটফিট, এবং ইউসি (আননোন ক্যাশ) পাওয়া যেতে পারে। ক্রাফটন জিনিয়েছে, রিডিম কোডের ভ্যালিডিটি সেপ্টেম্বর 25 পর্যন্ত থাকবে। তবে একজন প্লেয়ার দিনে সর্বোচ্চ একটি রিডিম কোড ব্যবহার করতে পারবে।
এছাড়াও, খেলোয়াররা গেস্ট অ্যাকাউন্ট থেকে কোনও রিডিম কোড ব্যবহার করতে পারবে না। একটি কোড একটি অ্যাকাউন্ট থেকে শুধু একবার রিডিম করা যাবে। কোনও কোডের ব্যবহারের সীমা পূর্ণ হয়ে যাওয়ার পর সেটি আর ব্যবহার করা যাবে না।
1. বিজিএমআই-এর ওয়েবসাইটে রিডিম সেন্টারে যান।
2. নিজের ক্যারেক্টার আইডি এবং যে কোনও একটি কোড দিন।
3. ভেরিফিকেশন কোড ও ক্যাপচা এন্টার করার পর রিডিম অপশনে ক্লিক করুন।
4. কোড সফলভাবে রিডিম হলে পুরস্কার আপনার ইন-গেম মেইলবক্সে পাঠিয়ে দেওয়া হবে।
5. রিডিম করা কোডের মাধ্যমে পাওয়া রিওয়ার্ড 30 দিনের মধ্যে মেইলবক্সইলবক্স থেকে ক্লেইম করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999