1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল

BSNL তাদের 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে এনেছে।

1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল

BSNL Rs 1 plan offers service validity of 24 days

হাইলাইট
  • BSNL মাত্র 1 টাকায় 24 দিনের জন্য আনলিমিটেড কলিং অফার করছে
  • গ্রাহকরা প্রতিদিন 1 জিবি ডেটা ও 300টি SMS ব্যবহার করতে পারবে
  • BSNL-এর এই বিশেষ অফার অক্টোবর 12 পর্যন্ত চালু থাকবে
বিজ্ঞাপন

বর্তমান সময়ে এক টাকা প্রায় মূল্যহীন। আজকাল এক টাকায় একটা বিস্কুটও হয় না। লজেন্স ছাড়া বেশি কিছু পাওয়ার প্রত্যাশা না করাই ভাল। কিন্তু এখন যদি বলি আপনি মাত্র 1 টাকায় তিন সপ্তাহের বেশি মোবাইল রিচার্জ করতে পারবেন, তাহলে অবাক হওয়ারই কথা। আরও যদি বলা হয়, 1 টাকার রিচার্জে 24 জিবি ডেটা ও যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাওয়া যাবে, তাহলে অনেকেই আকাশ থেকে পড়বেন। কিন্তু এখন সত্যিই চমকে দিয়ে BSNL তাদের 1 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান ফিরিয়ে এনেছে।

BSNL-এর 1 টাকা প্ল্যানের সুযোগ সুবিধা 

বিএসএনএল-এর ফ্রিডম 2.0 অফারের অধীনে নতুন গ্রাহকদের মাত্র 1 টাকায় রিচার্জের সুবিধা দেওয়া হবে। অফারটি আগামী অক্টোবর 12 পর্যন্ত ভ্যালিড থাকবে। গ্রাহকরা যে কোনও নম্বরে যত খুশি কথা বলতে পারবে। দৈনিক 1 জিবি ডেটা দেওয়া হবে। প্রতিদিন মোট 100টি এসএমএস বিনামূল্যে পাঠানো যাবে।

বিএসএনএল নম্বরে 1 টাকার মাধ্যমে প্রাপ্ত উপরের সব সুবিধা 24 দিন চালু থাকবে। 24 দিনের হিসেবে মোট 24 জিবি ডেটা ব্যবহার করা যাবে। রিপোর্ট অনুসারে, অফার অনলাইনে পাওয়া যাবে না। এটি BSNL কাস্টমার সার্ভিস সেন্টার বা অনুমোদিত রিটেলারের কাছে গিয়ে ক্লেইম করতে হবে।

KYC সম্পূর্ণ করার পর সিম কার্ড দেওয়া হবে। তারপর সেটি 1 টাকার প্ল্যানে চালু করতে হবে। অ্যাক্টিভেশন সম্পূর্ণ হওয়ার সাথে সাথে পরবর্তী 24 দিনের জন্য সমস্ত সুবিধা উপভোগ করা যাবে। BSNL আরও বেশি গ্রাহক তাদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতেই এই বিশেষ প্ল্যান নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। এটি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির FRC প্ল্যান৷ যার পুরো অর্থ ফার্স্ট রিচার্জ কুপন।

অন্য সংস্থা থেকে বিএসএনএল-এ পোর্ট করা নম্বর ও নতুন কানেকশন নেওয়া গ্রাহকরা অফার পাবেন। মনে রাখবেন, 1 টাকার প্ল্যান শুধু একবারই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, একই সিমে দ্বিতীয়বার এক টাকার রিচার্জ করা যাবে না। তখন অন্যান্য রেগুলার প্ল্যানেই টাকা ভারতে হবে। উল্লেখ্য, BSNL আগেও বিশেষ দিন উপলক্ষে একাধিকবার 1 টাকার প্ল্যান চালু করেছে।

গত মাসে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্পেশাল অফার নিয়ে হাজির হয়েছিল BSNL। সংস্থাটি তাদের বার্ষিক 2,399 রিচার্জ প্ল্যানের মেয়াদ 47 দিন বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছিল। ফলে এই প্ল্যানের ভ্যালিডিটি বেড়ে 365 দিনের জায়গায় 412 দিন হয়েছিল। এটি দৈনিক 2 জিবি ডেটা, 100টি SMS, এবং আনলিমিটেড কল অফার করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  2. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  3. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  4. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  5. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  6. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  7. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  8. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  9. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  10. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »