Jio Pico Small Cell-এর সাহায্যে পুরো ভবনজুড়ে মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল ছড়িয়ে দেওয়া যাবে।
Photo Credit: Jio
Jio's Pico Small Cell improves indoor 5G coverage in buildings
বাড়ির বাইরে বা খোলা জায়গায় ফোনের নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে। কিন্তু কোনও বিল্ডিং বা অফিসের ভিতরে ঢুকলেই নেটওয়ার্কে যত সমস্যা। কখনও নেটের স্পিড কমে যাওয়ার মতো সমস্যা, আবার কখনও কল মাঝপথে কেটে যাওয়ার মতো ঘটনা। এমন সব সমস্যার মুশকিল আসানে Jio নিয়ে এসেছে এক ধরনের নতুন যন্ত্র, যার নাম Pico Small Cell। এটি আসলে ছোট আকারের বেস স্টেশন, যা বিল্ডিংয়ের প্রতিটি তলায় ইনস্টল করে যাবে। ডিভাইসটি দেওয়াল বা ছাদেও লাগানো সম্ভব। এর মূল কাজ হল অফিস বা বহুতল ভবনের ভিতরে 5G নেটওয়ার্ক কভারেজ উন্নত করা।
জিওর ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, পিকো স্মল সেলের সাহায্যে পুরো ভবনজুড়ে মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল ছড়িয়ে দেওয়া যাবে। যে তলায় পরিষেবার প্রয়োজন হবে, সেখানে বেস স্টেশন বসিয়ে নিলেই কেল্লাফতে। দীর্ঘ ফিডার কেবলের প্রয়োজন পড়ে না ও ইনস্টল করাও জটিল বা সময়সাপেক্ষ নয়।
তুলনাস্বরূপ, প্রচলিত ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেমে কেন্দ্রীয় যন্ত্র থেকে রেডিও সিগন্যাল বিভিন্ন তলায় থাকা অ্যান্টেনায় পৌঁছে দিতে লম্বা তামার তার ব্যবহার করা হয়। কিন্তু পিকো স্মল সেলে প্রত্যেক ফ্লোরে আলাদা বেস স্টেশন বসানোর ফলে এই ধরনের দীর্ঘ কেবলের উপর নির্ভরতা কমে যায়।
Jio Pico Small Cell-এর মধ্যে সিগন্যাল প্রসেসিং হার্ডওয়্যার এবং রেডিও ট্রান্সমিশনের প্রয়োজনীয় উপাদান রয়েছে। যে অফিসের কোনও তলায় কর্মীর সংখ্যা বেশি, সেখানে ডিভাইসটি বসালে 5G মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল আরও উন্নত করা সম্ভব হবে।
জিওর পিকো স্মার্ট সেল 3.3 গিগাহার্টজ থেকে 3.6 গিগাহার্টজের মধ্যে থাকা n78 ব্যান্ডে কাজ করে। ডিভাইসটি সফটওয়্যার ডিভাইনড রেডিও বা এসডিআর আর্কিটেকচার ব্যবহার করে। ফলে সফটওয়্যারের মাধ্যমে সাপোর্টেড রেডিও ফিচারগুলি আপডেট করা সম্ভব হবে। রিলায়েন্স জিওর দাবি, ডিভাইসে সর্বোচ্চ ক্যাপাসিটির কনফিগারেশনে ডাউনলোড স্পিড 1 জিবিপিএসে পৌঁছে যেতে পারে। আপলোড স্পিড সর্বোচ্চ 75 এমবিপিএস পাওয়া যাবে।
তবে গতির পরিসংখ্যান ডিভাইসটির নেটওয়ার্ক সরঞ্জাম সংক্রান্ত সক্ষমতা বোঝার জন্য। প্রতিটি ফোনে বাস্তবে কতটা স্পিড পাওয়া যাবে, তা নির্ভর করবে নেটওয়ার্কে সিগন্যালের পরিস্থিতি ও একই সেল বা নেটওয়ার্ক ইউনিটের সঙ্গে কতগুলি ডিভাইস যুক্ত রয়েছে, তার উপর। Jio জানিয়েছে, তাদের ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে নেটওয়ার্ক পরিচালকারী দল স্বয়ংক্রিয়ভাবে বেস স্টেশন চালু করতে পারবে।
একসঙ্গে একাধিক ইউনিটের কনফিগারেশন পরিবর্তন এবং প্রয়োজন অনুসারে সেগুলিকে পরিষেবা থেকে সরিয়ে রাখাও যাবে। এতে বিদ্যুৎ খরচ কমানোর বিশেষ ব্যবস্থাও রয়েছে। নেটওয়ার্ক কম ব্যবহার হলে বিদ্যুৎ খরচ 20 শতাংশ কমে যাবে। তবে Jio 5G Pico Small Cell কবে থেকে পাওয়া যাবে, দাম কেন হবে বা কোন কোন লোকেশনে ইনস্টল করা যাবে, তা এখনও জানানো হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iOS 27.3 Could Let Siri Access Your Health Data, Including Sleep, Workouts and Medications