Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট

Vivo V70 Lite 5G হল Vivo V70 সিরিজের চতুর্থ মডেল।

Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট

Photo Credit: Vivo

Vivo V70 Lite 5G has a 32MP front camera

হাইলাইট
  • Vivo V70 Lite 5G-এর সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • এটি MediaTek Dimensity 7400 Turbo চিপসেটের সাথে এসেছে
  • Vivo V70 Lite 5G ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে
বিজ্ঞাপন

Vivo V70 Lite 5G চুপিচুপি লঞ্চ হয়ে গেল। এটি Vivo V70 লাইনআপে চতুর্থ মডেল। Vivo V70, V70 Elite, ও V70 FE ইতিমধ্যেই ভারতে উপলব্ধ। নয়া স্মার্টফোনটি পূর্বসূরী V60 Lite-এর ফর্মুলা অনুসরণ করে এসেছে, কিন্তু আরও পাওয়ারফুল প্রসেসর এবং উজ্জ্বল AMOLED ডিসপ্লে অফার করছে। ভিভোর নতুন ফোনে 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট, NFC, 24 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, ডুয়াল স্টেরিও স্পিকার, ও AI অরা লাইট আছে। এছাড়াও, 4K ভিডিও রেকর্ডিং, IP65 ওয়াটার এবং ডাস্ট প্রোটেকশন রেটিং, ও একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফটো এডিটিং ফিচার পাওয়া যাবে।

Vivo V70 Lite 5G স্পেসিফিকেশন, ফিচার্স

ভিভো ভি70 লাইট 5G 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, HDR10+, ও FHD+ রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল) অফার করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Vivo V70 Lite 5G মডেলে 6,500mAh ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি। এটি বাইপাস চার্জিং সাপোর্ট করে।সংস্থার দাবি, ফুল চার্জে 12 ঘন্টা PUBG খেলা যাবে, ইউটিউব দেখা যাবে 27.5 ঘন্টা। আবার হোয়াটসঅ্যাপে 23.5 ঘন্টা চ্যাটিং করা সম্ভব হবে। 90W ফাস্ট চার্জারের মাধ্যমে ব্যাটারি 52 মিনিটের মধ্যে 0-100 শতাংশ চার্জ হয়ে যাবে।

ভিভোর নতুন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। এটি f/1.79 অ্যাপারচার ও Sony IMX882 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ক্যামেরা মডিউলের ঠিক পাশে Aura লাইট থাকছে। ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম এবং সর্বাধিক 256 জিবি UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড আছে।

Vivo V70 Lite 5G দাম

Vivo V70 Lite  5G এখন আরবের দেশগুলোতে উপলব্ধ। ফোনের 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 1,099 দিরহাম, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,550 টাকার সমান। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 1,299 দিরহামে (প্রায় 33,750 টাকা) লঞ্চ হয়েছে। এটি গোল্ড ও ব্ল্যাক কালার অপশনে বেছে নেওয়া যাচ্ছে। ভিভো স্মার্টফোনটি ভারতে আনবে কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »