Redmi Turbo 5 অ্যামাজনে সাদা, কালো, ও সবুজ রঙে কেনা যাবে।
Photo Credit: Redmi
Redmi Turbo 5 is powered by the MediaTek Dimensity 8500 Ultra chipset
Redmi Turbo 5 এই মাসের (জুন) মাঝামাঝি সময়ে ভারতে আসছে। সংস্থা আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেছে। রেডমির নয়া হাই-পারফরম্যান্স ফোন দেশের বাজারে জুন 16 লঞ্চ হচ্ছে। চলতি সপ্তাহে ফাঁস হওয়া একটি টিজার পোস্টে লঞ্চের তারিখ হিসেবে একই দিন উল্লেখ করা ছিল। কোম্পানি আসন্ন Redmi Turbo 5-কে এখনও পর্যন্ত ভারতে তাদের সবচেয়ে দ্রুতগতির মোবাইল ফোন হিসেবে মার্কেটিং করছে। রেডমির মূলত পাওয়ার ইউজার, গেমার, এবং এমন ক্রেতাদের টার্গেট করছে, যারা বেশি টাকা ব্যয় না করে প্রিমিয়াম ফোনের মতো ফ্ল্যাগশিপ পারফরম্যান্স চান।
Redmi Turbo ব্র্যান্ডেড ফোন প্রথমবার ভারতে পাওয়া যাবে। এটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে উপলব্ধ হবে। সেখানে একটি মাইক্রোসাইট অনেকদিন ধরেই লাইভ আছে। ফোনটি সাদা, কালো, ও সবুজ রঙের বিকল্পে কেনা যাবে। Redmi Turbo 5 গত জানুয়ারি মাসে চীনে রিলিজ হয়েছিল। ডিভাইসটি চাইনিজ মডেলের মতো একই হার্ডওয়্যার এবং ডিজাইনের সঙ্গে ভারতে আসছে।
চাইনিজ মার্কেটে উপলব্ধ রেডমি টার্বো 5-এ 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন (1,268 x 2,756 পিক্সেল), ডলবি ভিশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,840 হার্টজ PWM ডিমিং, HDR10+, ও 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
অ্যামোজনের লিস্টিং অনুসারে, রেডমির নতুন ফোন MediaTek Dimensity 8500 Ultra প্রসেসরে চলবে। চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2.3 মিলিয়নের বেশি স্কোর করেছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম ও UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। র্যাম ভার্চুয়ালি 24 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনটি IP68 ও IP69K স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করবে।
Redmi Turbo 5 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.5 অ্যাপারচারের সঙ্গে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। পিছনের ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
রেডমির নতুন ডিভাইসে 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি থাকছে। অর্থাৎ এটি লঞ্চ হওয়ার পর রেডমির সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত ফোনে পরিণত হবে। ব্যাটারির সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলবে বলে আশা করা হচ্ছে। সফটওয়্যারের দিক থেকে ফোনে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Apple Leadership Shakeup on Tim Cook's Last Day: Phil Schiller Steps Down, Eddy Cue Gets App Store Back
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know