OnePlus 13 এখন অনলাইনে 9,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
Photo Credit: OnePlus
OnePlus 13 has a Hasselblad-branded triple rear camera setup
চীনা সংস্থারা গত বছরের শেষে ভারতে বেশ চড়া দামে ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে। মূল্যবৃদ্ধির প্রধান কারণ অবশ্যই মেমরি চিপের সংকট। কিন্তু এখন যদি প্রিমিয়াম ফোন হাতের নাগালে পেতে চান, তাহলে সে সুযোগও চলে এসেছে। 2025 সালের জানুয়ারি মাসে ভারতে আগত OnePlus 13 এখন অনলাইনে 9,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ব্যাংক ডিসকাউন্ট যোগ হলে আরও বেশি সাশ্রয়ের সুযোগ। এই ফোনে 2K LTPO ডিসপ্লে, Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, IP68 + IP69 রেটিং, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং, ও 100W ফাস্ট চার্জের মতো ফিচার্স আছে।
OnePlus 13 গত বছর জানুয়ারি মাসে ভারতে 69,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল। স্মার্টফোনের বেস মডেলটি এখন অ্যামাজনে 60,999 টাকায় লিস্টেড আছে। অর্থাৎ সরাসরি 9,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার এইচডিএফসি, আইসিআইসিআই, ও অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে 6 মাসের নো-কস্ট EMI প্ল্যানে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফ্ল্যাট 13,000 টাকা ছাড়ে কেনার সুযোগ।
এছাড়াও, Amzon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,829 টাকা ক্যাশব্যাক মিলবে। অফারটি ডিভাইসের মিডনাইট ওশান (ব্লু) কালার অপশনে পাওয়া যাচ্ছে। এটি আর্কটিক ডন এবং ব্ল্যাক এক্লিপস কালার অপশনেও বেছে নেওয়া যায়। Amazon পুরনো ফোনের সাথে এক্সচেঞ্জ করলেও ভাল দাম দেবে। তবে ভ্যালু সেই মডেলের বয়স, কেনার সময় দাম, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, ওয়ানপ্লাস 13 রান করে Snapdragon 8 Elite প্রসেসরে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি f/1.6 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.6 অ্যাপারচার ও 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও f/2.0 অ্যাপারচার-যুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত।
সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটির 6,000mAh ব্যাটারি 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটের সামনে 6.82 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি QHD+ রেজোলিউশন 120 হার্টজ রিফ্রেশ রেট , 4,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, এবং ডলবি ভিশন অফার করে। কোম্পানি চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale