বিশাল ব্যাটারি, ছোট্ট ডিসপ্লে নচ সহ লঞ্চ হল Oppo A1k

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 এপ্রিল 2019 13:08 IST
হাইলাইট
  • Oppo A1k ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0 স্কিন চলবে
  • ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P22 চিপসেট
  • এক চার্জে 17 ঘন্টা একটানা Oppo A1k ব্যবহার করা যাবে

Oppo A1k ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি

সোমবার আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল চিনের স্মার্টফোন ব্র্যান্ড Oppo। সপ্তাহের প্রথম দিন রাশিয়ায় লঞ্চ হয়েছে Oppo A1k। একই দিনে ভারতে লঞ্চ হয়েছে Oppo A5s। Oppo A1k ফোনে থাকছে মেটালিক টেক্সচার্ড ব্যাক, টিয়ারড্রপ স্টাইল নচ আর ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। এই ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এক চার্জে 17 ঘন্টা একটানা Oppo A1k ব্যবহার করা যাবে।

2GB RAM আর 32 GB স্টোরেজে Oppo A1k এর দাম 9,990 রাশিয়ান রুবেল (প্রায় 10,500 টাকা)। কালো ও লাল রঙে এই ফোন পাওয়া যাবে। রাশিয়ায় কবে Oppo A1k বিক্রি শুরু হবে তা জানায়নি চিনের কোম্পানিটি।

আরও পড়ুন: দশ হাজারের নীচে লঞ্চ হল Oppo A5s, দাম ও স্পেসিফিকেশন

Oppo A1k এর ওজন 170 গ্রাম

Oppo A1k স্পেসিফিকেশন

ডুয়াল সিম Oppo A1k ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে 2GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo A1k তে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Oppo A1k তে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth 4.2, GPS আর একটি Micro-USB পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এক চার্জে এই ফোন একটানা 17 ঘন্টা ব্যবহার করা যাবে। Oppo A1k এর ওজন 170 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and build quality
  • Great battery life
  • Good daytime photo quality
  • Bad
  • Poor low-light camera performance
  • No fingerprint sensor
  • Weak processor
 
KEY SPECS
Display 6.10-inch
Processor MediaTek Helio P22
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 720x1560 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo A1k, Oppo A1k specifications, Oppo A1k price
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  2. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  3. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  4. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  5. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  6. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  7. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  8. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  9. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  10. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.