7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 মার্চ 2026 17:58 IST
হাইলাইট
  • Oppo K14 5G শক্তিশালী 7,000mAh ব্যাটারির সাথে এসেছে
  • ফোনের পিছনে 50MP AI প্রাইমারি ক্যামেরা আছে
  • ডিভাইসের ফ্রেম IP66 + IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং পেয়েছে

Oppo K14 5G is equipped with a 7,000mAh battery with support for 45W fast charging

Photo Credit: Oppo

Oppo K14 5G আজ ভারতে লঞ্চ হল। এটি সংস্থার K সিরিজের লেটেস্ট মোবাইল ফোন যা পাওয়ারফুল 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারির সাথে দেশের বাজারে এসেছে। MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত এই স্মার্টফোন সর্বাধিক 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। Oppo K14 5G মডেলে 120Hz ডিসপ্লে, সুপারকুল ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 45 ওয়াট (W) ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং সাপোর্ট, IP66 + IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, এবং কিছু AI নির্ভর ক্যামেরা ফিচার্স দেওয়া হয়েছে।

Oppo K14 5G দাম

Oppo K14 5G-এর দাম 17,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা রেখেছে কোম্পানি। ডিভাইসটি আইসি ব্লু, প্রিজম ভায়োলেট, এবং প্রিজম হোয়াইট কালার অপশনে উপলব্ধ। কোম্পানি 3 মাসের নো-কস্ট EMI অফার করছে।

Oppo আইসিআইসিআই (ICICI) ব্যাংক, এইচডিএফসি (HDFC) ব্যাংক, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI)   ক্রেডিট কার্ড লেনদেনে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে। হ্যান্ডসেটের সেল ফ্লিপকার্ট ও ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে মার্চ 20 থেকে বিক্রি শুরু হবে।

Oppo K14 5G স্পেসিফিকেশন

Oppo K14 5G ডুয়াল ক্যামেরা সেটআপ সহ এসেছে। এটি 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 8 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা আছে। পিছনের ক্যামেরা ডুয়াল ভিউ ভিডিও মোড, AI রিকম্পোজ, AI পারফেক্ট শট, AI ইরেজার 2.0,  এবং AI ক্লারিটি এনহ্যান্সারের মতো ফিচার্স অফার করে।

ওপ্পো কে14 5G মডেলের সামনে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 1,125 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও HD+ রেজোলিউশন সাপোর্ট করে। ফোনে Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা থাকছে। সংস্থা মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপ ব্যবহার করেছে।

ওপ্পোর নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000mAh ব্যাটারি। এটি 45W ফাস্ট চার্জারের মাধ্যমে 92 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। সংস্থা দাবি করছে, ব্যাটারি একবার চার্জ দিলে 18.9 ঘন্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক, 17.4 ঘন্টা গুগল ম্যাপস নেভিগেশন, এবং 13 ঘন্টা WhatsApp ভিডিও কল অফার করবে। ফোনটিতে 3900 বর্গমিমি VC কুলিং সিস্টেম আছে, যার গ্রাফাইট কভারেজ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  2. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  3. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  4. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  5. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
  6. Ai Nova 2 5G সিরিজ খুব সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ফিচার অবাক করবে
  7. Vivo V70 FE: 4100 টাকা ছাড়ে শুরু হল ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরা ফোনের বিক্রি
  8. Jio, Airtel, ও Vi গ্রাহকদের জন্য খুশির খবর, কম খরচের রিচার্জের দিন শীঘ্রই ফিরতে পারে
  9. Motorola স্টাইলাস পেনের জাদুর সাথে লঞ্চ করল নয়া ফোন, দাম, ফিচার্স জেনে নিন
  10. আইফোনের মতো সেলফি ক্যামেরা নিয়ে Oppo F33 Series আগামী সপ্তাহে ভারতে লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.