Oppo

Oppo - ख़बरें

  • Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
    Oppo Reno 17 ও Reno 17 Pro চীনে লঞ্চ হয়েছে। দুই ফোনেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। ফোনগুলি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড Reno 17 মডেলে 8,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Reno 17 Pro এবারও 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পেয়েছে।
  • ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
    স্যামসাং ও শাওমি মডেল এবং স্টোরেজ অপশনের উপর নির্ভর করে 1,000 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। মেমরি চিপ ও যন্ত্রাংশের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে ওপ্পো, ভিভো, এবং রিয়েলমিও আগামী দিনে ফোনের দাম বাড়াতে পারে। স্যামসাংয়ের ফোনের দাম 3.13 থেকে 9.52 শতাংশ পর্যন্ত বেড়েছে। শাওমির ফোনগুলির মধ্যে Redmi A7 Pro 5G-এর দাম (4 জিবি + 128 জিবি) সবচেয়ে বেশি বেড়েছে। এখন কিনতে 15,999 টাকার পরিবর্তে 18,999 টাকা খরচ হবে। একধাক্কায় 18.75 শতাংশ দাম বেড়েছে। সোমবার, নভেম্বর 16 থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
  • 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
    2027 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতে Xiaomi 18 Pro এবং নতুন Redmi Note 17 Aura মডেল লঞ্চ হতে পারে। আগামী বছরের মার্চ বা এপ্রিলে Xiaomi 18T বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে। Xiaomi 18 Pro স্মার্টফোনটির দাম প্রায় 1.5 লক্ষ টাকা রাখা হতে পারে। অর্থাৎ শাওমির ফ্ল্যাগশিপ Pro মডেল Samsung Galaxy S26 Ultra, Apple iPhone 18 Pro, Oppo Find X10, ও Vivo X500 Pro-এর মতো প্রিমিয়াম ফোনগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।
  • 20,000 টাকার কমেই পাঁচটি দুর্দান্ত 5G ফোন, কোন মডেলে কী ফিচার্স দেখুন
    এখন 20,000 টাকার নিচে Samsung Galaxy F70 5G সবচেয়ে ভ্যালু ফর মানি স্মার্টফোন। দাম 16,999 টাকা (4 জিবি র‍্যাম+ 128 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে। এতে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন ও 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিন শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত। ফোনে OIS-সহ 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ডিভাইসে Exynos 1330 প্রসেসর, 5,000mAh ব্যাটারি, ও 25W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকছে। 20,000 টাকার কমে বাজেটে Moto G Max ভাল বিকল্প হতে পারে। এটি Sony LYT600 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা অফার করে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এই হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি আছে, যা 30W চার্জিং সাপোর্ট করে। ফোনের 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অপশনের মূল্য 19,499 টাকা।
  • অক্টোবরে ভারতের বাজারে রেকর্ড, এল ট্রিপল 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারির ফোন
    অক্টোবরে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতের বাজারে। Oppo, Vivo, Realme, Samsung, Tecno, এবং Infinix এ দেশে নতুন ফোন নিয়ে এসেছে। দামি ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড-রেঞ্জ ও এন্ট্রি-লেভেল বাজেট ফোন এসেছে। Oppo Find X10 সিরিজ যে অক্টোবরের সবচেয়ে হাই প্রোফাইল স্মার্টফোন লঞ্চ, সে ব্যাপারে কারোর দ্বিমত থাকার কথা নয়। এই লাইনআপে দুটি হ্যান্ডসেট এসেছে, যার মধ্যে Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়েছে। এই মাসে লঞ্চ হওয়া Vivo S2 FE ভারতে ভিভোর সর্বপ্রথম 10,000mAh ব্যাটারির ফোন। Samsung Galaxy F70 5G ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছে। এতে Exynos 1330 প্রসেসর, sAMOLED ডিসপ্লে, Corning Gorilla Glass Victus, OIS সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা আছে। Infinix GT 50 Pro হল দেশের প্রথম লিকুইড কুলিং সিস্টেমযুক্ত স্মার্টফোন। কুলিং চ্যানেল ফোনের পিছনের স্বচ্ছ প্যানেলের ভিতর দিয়ে দেখা যাবে।
  • Oppo Find X10 Pro Max নাকি iPhone 18 Pro Max, কোন ফোন সেরা? দেখুন তুলনা
    Oppo Find X10 Pro Max ভারতে একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ।12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজের দাম 1,99,999 টাকা। iPhone 18 Pro Max মডেলের 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 1,79,900 টাকা। 512 জিবি ভার্সনের মূল্য যথাক্রমে 2,04,900 টাকা। ফলে 2 লাখ টাকার সেগমেন্টে দুই ফোনের মধ্যে প্রতিযোগিতা চলবে। দুই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, ও চার্জিং স্পিডের তুলনা দেখে নিন।
  • Oppo Find X10 vs iPhone 17: ডুয়াল 200MP ক্যামেরার ওপ্পো ও আইফোনের মধ্যে তুলনা দেখে নিন
    Oppo Find X10 অপেক্ষার অবসান ঘটিয়ে সদ্য ভারতে লঞ্চ হয়েছে। এটি ফ্ল্যাগশিপ Find X10 সিরিজের বেস মডেল। এই স্মার্টফোনে Find X9 Ultra-র মতো দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্য দিকে, বর্তমানে প্রিমিয়াম ফোনের বাজারে Apple iPhone 17-এর চাহিদা ক্রমশ ঊর্দ্ধমুখী। সেপ্টেম্বরে iPhone 18 সিরিজের বেস মডেল লঞ্চ হয়নি। ফলে ক্রেতারা গত বছরের iPhone 17 লাইনআপের বেস মডেলের দিকে ঝুঁকছে। দুই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ও প্রসেসর-সহ সব স্পেসিফিকেশনের তুলনা দেখে নিন।
  • Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
    Oppo ভারতে শুধুমাত্র Reno 17 ও Reno 17c লঞ্চ করবে বলে জানা গিয়েছে। স্মার্টফোন দুটি যথাক্রমে Snapdragon 7 Gen 4 ও Dimensity 7300 প্রসেসর দ্বারা চালিত হবে। পূর্বসূরি Reno 16 এবং Reno 16c একই চিপসেট দিয়ে সজ্জিত। Oppo Reno 17 সিরিজ নভেম্বরে চীনে আত্মপ্রকাশ করতে পারে। তবে Reno 16 Pro ভারতে নাও আসতে পারে।
  • Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
    Oppo 22.5W Power Bank 10,000 লঞ্চ হয়েছে ভারতে। এতে 10,000mAh ব্যাটারি রয়েছে, যা 22.5 ওয়াট আউটপুট দিতে পারবে। পাওয়ার ব্যাঙ্কটিতে 150 মিমি লম্বা ব্রেইডেড ইউএসবি-সি তার রয়েছে। একটি ইউএসবি-সি পোর্ট ও ইউএসবি-এ পোর্ট থাকার কারণে একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ দেওয়া যাবে৷ এটি বিমানে হ্যান্ডব্যাগ বা ব্যাকপ্যাকে করে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত নিয়ম মেনে তৈরি হয়েছে। চার্জ করার সময় পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি ও সংযুক্ত ডিভাইস সুরক্ষিত রাখতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
  • প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
    Oppo Pad Mini ভারতে 94,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি Snapdragon 8 Gen 5 প্রসেসর, 2.5K OLED ডিসপ্লে, ও 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। Oppo Enco X4-এর দাম 19,999 টাকা। ইয়ারবাডসের সাউন্ড বিখ্যাত অডিও ব্র্যান্ড Dynaudio-এর সহযোগিতায় টিউন করা হয়েছে। দুর্দান্ত সাউন্ডের জন্য এতে একজোড়া 11 মিমি বাস ড্রাইভার ও 6 মিমি প্ল্যানার ডায়াফ্রাম রয়েছে।
  • Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
    Oppo Find X10 সিরিজ অবশেষে ভারতে লঞ্চ হয়েছে। Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এটি Dimensity 9600 Pro প্রসেসর ব্যবহার করেছে। স্ট্যান্ডার্ড Oppo Find X10 মডেলে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ও Dimensity 9600M চিপসেট আছে। দুই স্মার্টফোনেই হ্যাসেলব্লাডের টিউনিং ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
  • Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
    Oppo K14 Plus 5G ভারতে তিনটি স্টোরেজ অপশনে উপলব্ধ। বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 29,999 টাকা থেকে বেড়ে 32,999 টাকা হয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 4,000 টাকা এবং 5,000 বেড়েছে। এখন কিনতে খরচ হবে যথাক্রমে 36,999 টাকা ও 40,999 টাকা। Oppo Reno 16 কিনতে সর্বাধিক 7,000 টাকা অতিরিক্ত খরচ হবে। ফোনের 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম 66,999 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 72,999 টাকা হয়েছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 72,999 টাকা থেকে বেড়ে হয়েছে 79,999 টাকা। এর নতুন 8 জিবি র‍্যাম লঞ্চ হয়েছে, যার দাম 65,999 টাকা।
  • Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
    Oppo Reno 17 Pro-এর জন্য তিন ধরনের ক্যামেরা পরীক্ষা করে দেখা হচ্ছে। কোম্পানি গিম্বল স্টাইলের স্ট্যাবিলাইজেশন-সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা টেস্ট করছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 1.5K রেজোলিউশনের 6.32 ইঞ্চির ছোট ডিসপ্লে থাকতে পারে। Oppo Reno 17 সিরিজ নভেম্বরেই লঞ্চ হতে পারে চীনে।
  • Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
    Oppo Find X10 Pro Max ভারতের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি চীনের বাজারেও তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড Oppo Find X10 Pro মডেলে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হবে। দুই মডেলেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। ফোনগুলি LUMO Hyper Pixel ও LUMO True Image ইঞ্জিন দিয়ে সজ্জিত থাকবে। Find X10 Pro Max মডেলে DeepPix সেন্সর দেওয়া থাকবে, যা কম আলোতে উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।
  • Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
    Oppo Reno 17 মডেলের ডিজাইন ও কালার প্রকাশ্যে এসেছে। এছাড়াও, স্পেসিফিকেশন, ফিচার, ভারতে লঞ্চের সম্ভাব্য সময়, ও দাম সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। ফোনের পিছনে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত থাকতে পারে। যার মধ্যে প্রাইমারি, আল্ট্রাওয়াইড, এবং টেলিফটো সেন্সর মিলবে। এটি Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করবে বলে দাবি করা হয়েছে।

Oppo - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »