Oppo K14x 5G ফ্লিপকার্ট ও ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে আইসি ব্লু ও প্রিজম ভায়োলেট কালার অপশনে পাওয়া যাচ্ছে।
Photo Credit: Oppo
Oppo K14x 5G comes with a 6,500mAh battery with support for 45W wired fast charging.
Oppo K14x 5G গত মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ সোমবার থেকে বাজেট ফোনটির সেল শুরু হয়েছে। এই নতুন স্মার্টফোনের দুই মুখ্য আকর্ষণ হল 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। Dimensity 6300 প্রসেসর চালিত ডিভাইসটি দু'টি মেমোরি অপশনে বিক্রি হচ্ছে। ফার্স্ট সেল উপলক্ষে UPI পেমেন্ট ও ব্যাঙ্ক অফার হিসেবে 1,500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। Oppo K14x 5G মডেলের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 120 হার্টজ ডিসপ্লে, 45 ওয়াট SuperVOOC ওয়্যার্ড ফ্ল্যাশ চার্জ, রিভার্স চার্জিং সাপোর্ট, ইত্যাদি।
Oppo K14x 5G ভারতে 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। দুই মডেলের দাম যথাক্রমে 14,999 টাকা এবং 16,999 টাকা। কোম্পানি 3 মাসের নো-কস্ট ইএমআই (EMI) অফার করছে। ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, BHIM, Google Pay, PhonePe, বা Paytm এর মাধ্যমে পেমেন্ট করলে 1,500 টাকা ছাড় মিলবে। অর্থাৎ দুই স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 13,499 টাকা এবং 15,499 টাকায় নেমে আসবে।
এছাড়াও, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), কোটাক, এবং ব্যাংক অফ বরোদার কার্ডে লেনদেন করলে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফোনটি ফ্লিপকার্ট ও ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে আইসি ব্লু ও প্রিজম ভায়োলেট কালার অপশনে পাওয়া যাচ্ছে।
কোর স্পেসিফিকেশনের প্রসঙ্গে বললে, Oppo K14x 5G ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে এসেছে — f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (f/2.4) ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.2) আছে। পিছনের ক্যামেরা 60fps-এ FHD ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ওপ্পো কে14এক্স 5G এর সামনে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 1,125 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), 16.7 মিলিয়ন কালার, এবং 260 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 6 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম ও 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করা যাবে৷ ফোনটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম স্কিনের সাথে এসেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999