50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারির নতুন Oppo ফোনে প্রায় 6500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে

Oppo Reno 15c 5G প্রি -বুক করা যাচ্ছে Amazon, Flipkart, ও Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে।

50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারির নতুন Oppo ফোনে প্রায় 6500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে

Photo Credit: Oppo

Oppo Reno 15c 5G carries a triple rear camera setup

হাইলাইট
  • Oppo Reno 15c 5G একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এসেছে
  • এটি Oppo Reno 15 সিরিজের সবচেয়ে কম দামের ফোন
  • স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি ও 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
বিজ্ঞাপন

Oppo Reno 15 5G, Reno 15 Pro 5G, ও Reno 15 Pro Mini 5G জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। গত মাসে তিনটি স্মার্টফোনের সেল শুরু হয়েছে। এছাড়াও, Reno 15c 5G নামে আরও একটি মডেল এনেছিল কোম্পানি। এটি সিরিজের সবচেয়ে কম দামের ফোন। এখন ডিভাইসটির অগ্রিম অর্ডার নেওয়া চালু হয়েছে। সেল ফেব্রুয়ারি 5 শুরু হচ্ছে। ফোনের সাথে একঝাঁক অফারের ঘোষণা করেছে সংস্থা। Reno 15c 5G লঞ্চ প্রাইসের থেকে প্রায় 6,500 টাকা সস্তায় কেনার সুযোগ মিলবে। এই ফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, IP69 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, এবং ক্যামেরা-কেন্দ্রিক বিভিন্ন ফিচার্স রয়েছে।

Oppo Reno 15c 5G দাম ও অফার

Oppo Reno 15c 5G এর 8 জিবি র‍্যাম + 256 জিবি এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 34,999 টাকা ও 37,999 টাকা। বেস মডেলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসেবে 3,199 টাকা (সর্বোচ্চ 3,499 টাকা) ও 3,000 টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। ফলে দাম 28,800 টাকায় নেমে আসবে। অন্য দিকে, 12 জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে 31,500 টাকায় মিলবে৷ অর্থাৎ 6,499 টাকা সাশ্রয় করা যাবে।

Oppo Reno 15c 5G Offer

Oppo Reno 15c 5G Offer
Photo Credit: Oppo

এছাড়াও, 6 মাসের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান ও 9 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন অফার করছে কোম্পানি। স্মার্টফোনটি আফটারগ্লো পিঙ্ক এবং টোয়াইলাইট ব্লু রঙে উপলব্ধ। এটি Amazon, Flipkart, ও Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে প্রি-বুক করা যাচ্ছে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Oppo Reno 15c 5G ফোনে 6.59 ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,400 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনে 7,000mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং অফার করে।

ওপ্পো রেনো 15সি 5G-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি f/1.8 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 30 ফ্রেম প্রতি সেকেন্ডে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ওপ্পোর নতুন ফোনে Snapdragon 6 Gen 1 প্রসেসর রয়েছে। এটি 8 জিবি LPDDR4x র‍্যাম ও 128 জিবি / 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসটি Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »