Oppo K14x 5G ফ্লিপকার্টে বিক্রি হবে।
Photo Credit: Oppo
Oppo K14x 5G will be equipped with a 6,500mAh battery
Oppo K14x 5G ফেব্রুয়ারি 10 ভারতে লঞ্চ হচ্ছে। এটি সংস্থার K সিরিজের নতুন মডেল হতে চলেছে। সংস্থার দাবি, স্মার্টফোনটি দৈনন্দিন ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। ডিভাইসটি গত বছর জুনে লঞ্চ হওয়া Oppo K13x 5G-এর আপগ্রেড ভার্সন বা উত্তরসূরী হিসেবে দেশের বাজারে আসছে। আসন্ন Oppo K14x 5G ফ্লিপকার্টে বিক্রি হবে। ফোনের একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই ওই ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। ডিভাইসটি 50 মেগাপিক্সেল ক্যামেরা, 6,500 মিলি অ্যাম্পিয়ার (mAh) ব্যাটারি, ও 120 হার্টজ ডিসপ্লের সাথে আসবে বলে নিশ্চিত করেছে কোম্পানি।
Oppo দাবি করছে, তাদের K সিরিজের ফোনগুলির জনপ্রিয়তা সময়ের সাথে সাথে বাড়ছে। বর্তমানে এই লাইনআপের ব্যবহারকারীর সংখ্যা 50 লক্ষেরও বেশি। 2021 সালে Oppo K10 দিয়ে সফর শুরু হয়েছিল। তারপর ধাপে ধাপে K12x, K13, ও K13x-এর মতো মডেল যুক্ত হয়েছে। সংস্থার মতে, আপকামিং Oppo K14x 5G মসৃণ ইউজার এক্সপিরিয়েন্স ও দীর্ঘ ব্যাটারি লাইফের মাধ্যমে সেই ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাবে।
স্পেসিফিকেশনের কথা বললে, ওপ্পো কে14এক্স 5G একটি 6.75 ইঞ্চি ডিসপ্লের সাথে বিক্রি হবে, যা সর্বোচ্চ 1,125 নিট ব্রাইটনেস, HD+ রেজোলিউশন, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷। সফটওয়্যার দিক থেকে এতে Android 15 অপারেটিং সিস্টেম ভিত্তিক ColorOS 15 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা থাকবে। ফোনটি IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করবে।
পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করবে ওপ্পো। শক্তিশালী 6,500mAh ব্যাটারি ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহের দায়িত্বে থাকবে। এর সাথে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।n বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে, ব্যাটারি টানা 17.5 ঘন্টা ভিডিও প্লেব্যাক ও গুগল ম্যাপে 16.1 ঘন্টা নেভিগেশন অফার করবে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনের অংশে ডুয়েল ক্যামেরা রয়েছে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।
অন্য ক্যামেরার ডিটেলস এখনও পাওয়া যায়নি। Oppo K14x 5G একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত টুলস পাচ্ছে, যার মধ্যে থাকছে AI ইরেজার, AI রিফ্লেকশন রিমুভার, AI বেস্ট শট, এবং AI আনব্লার। এছাড়াও, ফোনের বিশেষ ফিচার্সের মধ্যে থাকছে AI লিঙ্কবুস্ট 3.0, আউটডোর মুড 2.0, এবং উন্নত থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম।
আশা করা যায়, ফেব্রুয়ারি 10 তারিখের আগেই দাম সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আসবে। জানিয়ে রাখি, পূর্বসূরী Oppo K13x 5G গত বছর জুনে লঞ্চ হওয়ার সময় দাম 11,999 টাকা রেখেছিল কোম্পানি। বেস মডেলে 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে।w
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale