বিশ্বের প্রথম 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আসছে, সাথে থাকবে ডুয়াল 200MP ব্যাক ক্যামেরা

প্রথম সারির একটি সংস্থা 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন পরীক্ষা করছে।

বিশ্বের প্রথম 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আসছে, সাথে থাকবে ডুয়াল 200MP ব্যাক ক্যামেরা

Photo Credit: Vivo

Smartphone with a 100-megapixel selfie camera enters testing phase

হাইলাইট
  • স্মার্টফোনে প্রথমবার 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে চলেছে
  • ফোনে ডুয়াল 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকার কথাও শোনা যাচ্ছে
  • ডিভাইসটি এখনও প্রাথমিক পরীক্ষার পর্যায়ে রয়েছে
বিজ্ঞাপন

এক দশক আগেও 50 মেগাপিক্সেল ক্যামেরার ফোন উত্তেজনা বাড়ানোর জন্য যথেষ্ঠ ছিল। কিন্তু বর্তমানে সাধারণ বাজেট ফোনেও 50 কিংবা 48 মেগাপিক্সেল রেজোলিউশন ক্যামেরা ব্যবহার হচ্ছে। দামি প্রিমিয়াম ফোনগুলোর পিছনের ক্যামেরায় 108 থেকে শুরু করে 200 মেগাপিক্সেলের সেন্সর থাকতে দেখা যাচ্ছে। আর এখন সেলফি ক্যামেরায় বড় মাপের আপগ্রেড আসছে। বিগত কয়েক বছরে স্মার্টফোনের প্রসেসর, ব্যাটারি, ডিসপ্লে, ও রিয়ার ক্যামেরায় বড়সড় অগ্রগতি এসেছে। কিন্তু সেলফি ক্যামেরা সেই 50 মেগাপিক্সেলের মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু রিপোর্ট বলছে, প্রথম সারির একটি সংস্থা 100 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ও ডুয়াল 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা যুক্ত ফোন পরীক্ষা করছে।

100MP ফ্রন্ট ও ডুয়াল 200MP রিয়ার ক্যামেরার ফোন আসছে

ডিজিটাল চ্যাট স্টেশন স্মার্টফোন দুনিয়ার গোপন খবর ফাঁস করার জন্য পরিচিত। চীনা টেক ব্লগারের তরফেই খবরটি প্রকাশ্যে আনা হয়েছে। সঠিক তথ্য প্রকাশ করার ক্ষেত্রে তাঁর ট্রাক রেকর্ড অত্যন্ত ভাল। সেই কারণে এই খবরে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, একটি মেজর স্মার্টফোন ব্র্যান্ড তাদের আপকামিং ফ্ল্যাগশিপ মডেলের জন্য উচ্চমানের ক্যামেরা সিস্টেম পরীক্ষা করছে।

লিক বলছে, প্রটোটাইপ ডিভাইসে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। যদি চূড়ান্ত সংস্করণে এই হার্ডওয়্যার সেটআপ রাখা হয়, তাহলে এটি দুনিয়ার প্রথম 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যুক্ত ফোন হতে চলেছে। তবে টিপস্টারের দাবি, ডিভাইসটি এখনও প্রাথমিক পরীক্ষার পর্যায়ে রয়েছে।

ফোনটিতে একটি ছোট কাস্টম সেন্সর ব্যবহার হচ্ছে। ফলে বাজারে আসার আগে প্রোডাকশন মডেলের ক্যামেরা সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। বর্তমানে স্মার্টফোনে একটার বেশি 200 মেগাপিক্সেল ক্যামেরা নেই। সে ক্ষেত্রে ডুয়াল 200MP সেন্সর ব্যবহার হলে সংশ্লিষ্ট ফোনে বিভিন্ন ফোকাল লেন্থে উচ্চ পর্যায়ের ডিটেলস বজায় রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়।

ডিজিটাল চ্যাট স্টেশন পোস্টে কোনও ব্র্যান্ডের নাম উল্লেখ করেনি। তবে অনুমান করা হচ্ছে, সেটি Oppo বা Vivo হতে পারে। কারণ Oppo এখন ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার দু'টি নতুন ফোন পরীক্ষা করছে — Find X9s এবং Find X10s। তবে ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরার বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

প্রসঙ্গত, 2022 সালে লঞ্চ হওয়া Motorola Edge 30 (চীনে MotorolaX30 Pro নামে পরিচিত) বিশ্বের প্রথম ফোন, যা 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ব্যবহার করেছিল। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 200 এমপি Samsung ISOCELL HP1 সেন্সর আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »