Xiaomi Pad 8: ভারতের সবচেয়ে পাতলা ট্যাব লঞ্চ হল, 9200mAh ব্যাটারি ও চারটি স্পিকার আছে

Xiaomi Pad 8 ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 চিপসেট দ্বারা চালিত।

Xiaomi Pad 8: ভারতের সবচেয়ে পাতলা ট্যাব লঞ্চ হল, 9200mAh ব্যাটারি ও চারটি স্পিকার আছে

Photo Credit: Xiaomi

Xiaomi Pad 8 is powered by the Snapdragon 8s Gen 4 chipset

হাইলাইট
  • Xiaomi Pad 8 ভারতের সবচেয়ে পাতলা (5.8 মিমি) ট্যাবলেট
  • ট্যাবে 9,200mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
  • এটি Dolby Atmos এবং কোয়াড স্পিকার সেটআপের সাথে এসেছে
বিজ্ঞাপন

Xiaomi Pad 8 আজ ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা দাবি করছে, এটি ভারতের সবচেয়ে পাতলা ট্যাবলেট। নতুন ট্যাবটি মাত্র 5.8 মিলিমিটার পুরু। অর্থাৎ একটি স্মার্টফোনের থেকেও পাতলা। ডিভাইসটি 144Hz ন্যানো টেক্সচার ডিসপ্লে, ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসর, ও 9,200mAh ব্যাটারির সাথে এসেছে। শাওমি কোম্পানির নতুন ট্যাব ফোকাস পেন প্রো এবং ফোকাস কিবোর্ডের সাথে কাজ করবে। ট্যাবলেটে Dolby Vision, Dolby Atmos অডিও, কোয়াড স্পিকার সেটআপ, PC স্তরের প্রোডাক্টিভিটি, Xiaomi HyperAI, এবং 12 জিবি পর্যন্ত র‍্যাম রয়েছে। সংস্থা ছয় বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে।

Xiaomi Pad 8 ডিসপ্লে ও ব্যাটারি 

শাওমি প্যাড 8 মডেলের সামনে 11.2 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 3.2K রেজোলিউশন (2,136 x 3,200 পিক্সেল), ওয়েট টাচ টেকনোলজি, HDR10+, ডলবি ভিশন, সানলাইট মোড, অ্যাডাপ্টিভ কালার, সর্বাধিক 800 নিট ব্রাইটনেস, এবং DC ডিমিং সাপোর্ট করে। 9,200mAh ব্যাটারি শাওমির নতুন ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপ দেয়। ব্যাটারি সাথে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত করা হয়েছে।

 Xiaomi Pad 8 প্রসেসর, ক্যামেরা, অন্যান্য ফিচার্স

শাওমির নয়া ট্যাবলেটে চার ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত স্ন্যাপড্রাগন 8এস জেন 4 চিপসেট দেওয়া হয়েছে। এতে 3.2 গিগাহার্টজ ক্লকস্পিডের একটি Cortex-X4 প্রাইম কোর রয়েছে। প্রসেসরের সাথে 12 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও 128 জিবি UFS 3.1 / 256 জিবি UFS 4.1 স্টোরেজ যুক্ত।

Xiaomi Pad 8-এর পিছনে 13 মেগাপিক্সেলে ক্যামেরা আছে। এটি 30fps 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ভিডিও চ্যাট ও সেলফির জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ট্যাবে মোট চারটি স্পিকার ও চারটি মাইক্রোফোন রয়েছে। ডিভাইসটি Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যারে চলবে। শাওমি চারটি মেজর OS আপগ্রেড প্রদান করবে।

Xiaomi Pad 8 দাম

Xiaomi Pad 8-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 33,999 টাকা এবং 36,999 টাকা রাখা হয়েছে। ট্যাবের ন্যানো টেক্সচার (12 জিবি + 256 জিবি স্টোরেজ), ক্রিয়েটর'স এডিশন (12 জিবি + 256 জিবি), ও ন্যানো টেক্সচারযুক্ত ক্রিয়েটর'স এডিশন (12 জিবি + 256 জিবি) যথাক্রমে 38,999 টাকা, 41,999 টাকা, এবং 43,999 টাকায় পাওয়া যাবে।

লঞ্চ অফারে SBI ক্রেডিট কার্ড EMI লেনদেনে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। এছাড়াও, ফুল সোয়াইপ পেমেন্টে 2,750 টাকা ছাড় পাওয়া যাবে, এর ফলে ট্যাবের দাম 30,999 টাকায় নেমে আসবে। এটি গ্রাফাইট গ্রে ও টাইটেনিয়াম ব্লু কালার অপশনে বিক্রি হবে। Amazon, শাওমির ওয়েবসাইট, রিটেল স্টোর, ও পার্টনার আউটলেটে মার্চ 17 থেকে সেল শুরু হবে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant display
  • Sleek design
  • Stable performance
  • Impressive battery life
  • Good sound output with quad speakers
  • Bad
  • Cameras are subpar
  • No fingerprint sensor
  • Still needs some app-level optimisations
Display 11.20-inch
RAM 8GB
OS Android
Storage 128GB
Rear Camera 13-megapixel + 8-megapixel
Battery Capacity 9200mAh
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »