Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল

ভারতে লঞ্চের আগে Oppo Pad Mini ট্যাবলেট ও Oppo Enco X4 ইয়ারবাডসের ফিচার প্রকাশ হয়েছে।

Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল

Photo Credit: Oppo

Oppo Pad Mini (left) and Oppo Enco X4 (right)

হাইলাইট
  • Oppo Pad Mini ও Enco X4 শীঘ্রই লঞ্চ হবে ভারতে
  • Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশনে 2.9 মিমি সরু বেজেল থাকবে
  • Oppo Enco X4 ইয়ারবাডসে Dynaudio-এর টিউনিং মিলবে
বিজ্ঞাপন

Oppo, Vivo, ও iQOO এর মতো সংস্থাগুলি উৎসবের মরসুমে তাদের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। শোনা যাচ্ছে, Oppo Find X10 সিরিজ আগামী অক্টোবর 22 ভারতে আত্মপ্রকাশ করতে পারে। তবে শুধুমাত্র স্মার্টফোন নয়, একই দিনে ব্র্যান্ডের নতুন ট্যাবলেট এবং TWS ইয়ারফোন এ দেশে আসবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ভারতের জন্য Oppo Pad Mini এবং Oppo Enco X4 ইয়ারবাডসের লঞ্চ টিজ হয়েছে। এবার কোম্পানি তাদের এই দুই আপকামিং ডিভাইসের ফিচার্স প্রকাশ শুরু করেছে। জানিয়ে রাখি, দুটি মডেলেই চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে।

Oppo Pad Mini Matte Display এডিশন

ওপ্পো প্যাড মিনি ম্যাট ডিসপ্লে এডিশনে 2.9 মিমি সরু বেজেলের সঙ্গে 8.8 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ট্যাবটি হালকা ওজনের হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। আকারে ছোট হওয়ার ফলে এটি সহজেই যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যাবে। এক হাতে ধরে ব্যবহার করতে সুবিধা হবে। তাই হঠাৎ কোনও ভাবনা মাথায় এলে তা লিখে রাখা হোক বা যাত্রাপথে সৃজনশীল কাজ করা, সব ক্ষেত্রেই ট্যাবলেটটি উপযুক্ত হতে পারে।

Oppo Enco X4

Oppo জানিয়েছে, Enco X4 ইয়ারবাডসের সাউন্ড Dynaudio-এর সহযোগিতায় টিউন করা হয়েছে। ফলে গান শোনার সময় মূল রেকর্ডিংয়ের সুক্ষ্ম বিবরণ, ডেপ্থ, ও সুরের স্বতন্ত্র বৈশিষ্ট্য আরও স্পষ্টভাবে উপভোগ করা যাবে। এতে LHDC 5.0 সাপোর্ট, হাই-রেজ অডিও, এবং 2.3 এমবিপিএস লসলেস অডিও ফিচার মিলবে।

জানিয়ে রাখি, Oppo Pad Mini চীনে আগেই লঞ্চ হয়ে গিয়েছে। এই ট্যাবলেটে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসরে রান করে। 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত এই প্রসেসরে পিক ক্লক স্পিড হল 3.8 গিগাহার্টজ। এতে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

ট্যাবের পিছনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে। এটি 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য সামনে সিঙ্গেল 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়। ডিভাইসে 8,000mAh ব্যাটারি আছে, যার সঙ্গে 67W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট বর্তমান।

অন্য দিকে, Enco X4 ইয়ারবাডে দুটি কোঅ্যাক্সিয়াল ডুয়াল ড্রাইভার রয়েছে। এটি 11 মিমি ডাইনামিক উফার ও 6 মিমি প্ল্যানার টুইটার নিয়ে গঠিত। ডিভাইসে 20টির বেশি ভাষায় রিয়েল-টাইম AI ট্রান্সলেশনের সুবিধা আছে। ফিচারটির মাধ্যমে অনুবাদ করা কথোপকথন সরাসরি কানে শোনা যাবে এবং স্মার্টফোনের পর্দায় সাবটাইটেল ফুটে উঠবে।

এটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বন্ধ থাকা অবস্থায় একবার চার্জে টানা 13 ঘন্টা ব্যবহার করা যাবে। চার্জিং কেস-সহ মোট 53 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ইয়ারবাডসে IP55 রেটিং রয়েছে এতে Spatial অডিও ও ব্লুটুথ 6.1 সাপোর্ট আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  2. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  3. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  4. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  5. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  6. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  7. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  8. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  9. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  10. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »