প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম

Oppo Pad Mini ও Enco X4 ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হিসেবে ভারতে লঞ্চ হয়েছে।

প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম

Photo Credit: Oppo

Oppo Pad Mini is available in a single Lavender Purple colourway

হাইলাইট
  • Oppo Pad Mini ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসরে রান করে
  • Oppo Enco X4 এলএইচডিসি লসলেস অডিও কোডেক সাপোর্ট করে
  • Oppo অক্টোবর 29 থেকে তাদের নতুন ট্যাবলেট ও ইয়ারবাডস সেল করবে
বিজ্ঞাপন

Oppo Find X10 সিরিজের পাশাপাশি আজ ভারতে Oppo Pad Mini ও Oppo Enco X4 লঞ্চ হয়েছে। Pad Mini ব্র্যান্ডের কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ট্যাব হিসেবে এ দেশে এসেছে৷ এটি কাগজের মতো অনুভূতি দেবে৷ এতে বই পড়া, নোট লেখা, এবং আঁকা অনেক বেশি সুবিধাজনক হবে। ডিভাইসটি হাই-পারফরম্যান্স Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং 2.5K রেজোলিউশনের আই-কমফোর্ট OLED ডিসপ্লের সঙ্গে এসেছে। অন্য দিকে, Oppo Enco X4 ইয়ারবাডসের সাউন্ড বিখ্যাত সুইডিশ অডিও ব্র্যান্ড Dynaudio-এর সহযোগিতায় টিউন করা হয়েছে। দুর্দান্ত সাউন্ডের জন্য এতে ডুয়াল ড্রাইভার সেটআপ এবং লসলেস অডিও রয়েছে।

Oppo Pad Mini দাম ও স্পেসিফিকেশন

ওপ্পো প্যাড মিনি 5.4 মিমি স্লিম। এতে 2.9 মিমি সরু বেজেলের সঙ্গে 8.8 ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,520 x 1,680 পিক্সেল রেজোলিউশন, এবং 3,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনে TÜV Rheinland-এর ইন্টেলিজেন্ট আই কেয়ার 5.0 এবং রিফ্লেকশন ফ্রি সার্টিফিকেশন রয়েছে।

ডিভাইসে ম্যাট ফিনিশ রয়েছে, যা পর্দায় আলোর প্রতিফলন কমাতে সাহায্য করবে। Oppo Pad Mini ভারতে 94,999 টাকায় লঞ্চ হয়েছে। ট্যাবে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ রয়েছে। এটি ল্যাভেন্ডার পার্পল কালারে উপলব্ধ। অক্টোবর 29 থেকে Flipkart ও ওপ্পো ইন্ডিয়ার ই-স্টোরে উপলব্ধ হবে।

ওপ্পোর নতুন ট্যাবলেটে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসে 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 ভিত্তিক ColorOS 16 প্রি-ইনস্টলড আছে।

Oppo Enco X4 দাম ও ফিচার্স

Oppo Enco X4-এর দাম 19,999 টাকা রাখা হয়েছে। এটি গ্লেসিয়ার হোয়াইট ও অরোরা ভায়োলেট কালার অপশনে এসেছে। ইয়ারবাডের দুই দিকে একজোড়া 11 মিমি বাস ড্রাইভার ও 6 মিমি প্ল্যানার ডায়াফ্রাম রয়েছে। এটি এলএইচডিসি লসলেস অডিও কোডেক সাপোর্ট করে। তবে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। এটি ব্যবহার করতে গেলে কম্প্যাটিবল Find X সিরিজের স্মার্টফোন লাগবে।

Oppo Enco X4

Oppo Enco X4
Photo Credit: Oppo

ওপ্পোর নতুন ইয়ারবাডে নয়েজ ক্যান্সেলেশনের জন্য ট্রিপল মাইক্রোফোন, নিউরাল প্রসেসিং ইউনিট, ও অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন অ্যালগরিদম আছে। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 6.1 রয়েছে৷ ইয়ারবাড একইসঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে। এটি সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ 13 ঘন্টা গান শোনা যাবে। চার্জিং কেস ধরলে ব্যাকআপ হবে 53 ঘন্টা।

Oppo Enco X4 ইয়ারবাডসে একটি বিশেষ ফিচার রয়েছে, যা আশেপাশের পরিবেশ অনুযায়ী নিজে থেকেই নয়েজ ক্যানসেলেশন ও ট্রান্সপারেন্সি সেটিংস বদলে ফেলে। আবার ব্যবহারকারী কথা বলতে শুরু করলেই কনভারসেশন অ্যাওয়ারনেস ফিচার গানের ভলিউম কমিয়ে দেয়।  ডিভাইসে IP55 স্তরের ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স আছে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design / Comfort
  • Audio Quality
  • Battery Life
  • Value For Money
  • Good
  • Excellent sound quality with impressive detail and separation
  • Powerful ANC for indoor and outdoor use
  • Useful Conversation Awareness feature
  • Reliable call quality and dual-device connectivity
  • Extensive audio personalisation options
  • Bad
  • ANC can be too aggressive at its highest setting
  • Some advanced features are limited to select Oppo and OnePlus devices
  • Battery life drops considerably with ANC enabled
Colour White
Headphone Type In-Ear
Microphone Yes
Connectivity True Wireless Stereo (TWS)
Type Earphones
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  2. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  3. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  4. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  5. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  6. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  7. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  8. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  9. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  10. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »