Oppo K14x 5G-এর নতুন 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে।
Photo Credit: Oppo
Oppo K14x 5G is equipped with a 50-megapixel primary camera
Oppo K14x 5G স্মার্টফোনের নতুন স্টোরেজ ভার্সন ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি গত ফেব্রুয়ারিতে দেশে এসেছিল৷ তখন 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উপলব্ধ ছিল। আজ ফোনের সবচেয়ে সস্তা মডেল (4 জিবি + 64 জিবি) রিলিজ হয়েছে। এটি 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, MediaTek Dimensity 6300 প্রসেসর, 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, 45W SuperVOOC ফ্ল্যাশ চার্জ, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং পেয়েছে। এছাড়াও, রিভার্স চার্জিং সাপোর্ট ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
Oppo K14x 5G মডেলের নতুন 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 12,999 টাকা। এটি আগের মতো 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও বিক্রি হবে। এদের দাম যথাক্রমে 14,999 টাকা এবং 16,999 টাকা।
কোম্পানি 3 মাসের নো-কস্ট EMI অপশনও অফার করছে। বেস মডেলে 750 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। এটি আইসি ব্লু ও প্রিজম ভায়োলেট কালার অপশনে উপলব্ধ। ফ্লিপকার্ট ও ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।
Oppo K14x 5G এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এটি f/1.8 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (f/2.4) ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় পোট্রেট, নাইট, স্লো মোশন, ডুয়াল ভিউ ভিডিও, ও টাইমল্যাপসের মতো শুটিং মোড মিলবে। ফোনে Android 15 নির্ভর ColorOS 15 প্রি-ইনস্টলড আছে।
হ্যান্ডসেটের সামনে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 1,125 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও HD+ রেজোলিউশন সাপোর্ট করে। ওপ্পোর এই ফোনে ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা চালিত। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি 5G চিপসেট, যা UFS 2.2 স্টোরেজ এবং LPDDR4x র্যামের সাথে যুক্ত।
মাইক্রোসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বৃদ্ধি করা যাবে। ডিভাইসটি 166.6 মিমি লম্বা, 8.61 মিমি পুরু, ও 78.5 মিমি চওড়া। Oppo K14x 5G মডেলের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে Wi-Fi 5, Bluetooth 5.4, USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, GPS, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Blood of Dawnwalker Will Get a 60 FPS Performance Mode Patch on Consoles at Launch