Oppo A6i+ 5G ও Oppo A6v 5G উভয় MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করে।
Photo Credit: Oppo
Oppo A6i+ features a MediaTek Dimensity 6300 processor
Oppo তাদের A সিরিজের অধীনে দুইটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল — Oppo A6i+ 5G এবং Oppo A6v 5G। উভয় ফোনে জায়েন্ট ব্যাটারি দিয়েছে কোম্পানি। 6,500mAh থেকে শুরু করে ব্যাটারি ক্যাপাসিটি 7,000mAh পর্যন্ত গিয়েছে। ফোনগুলি 45W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে। নতুন Oppo A6 সিরিজের দুই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, MediaTek প্রসেসর, সর্বোচ্চ 12 জিবি র্যাম, 512 জিবি পর্যন্ত স্টোরেজ, এবং IP64 + IP69 জল ও ধুলোরোধী রেটিং আছে। Oppo A6v 5G মডেলের দাম এই দেশের মুদ্রায় প্রায় 16,000 টাকা।
Oppo A6v 5G একটি 6,500mAh ব্যাটারির সাথে এসেছে, যেখানে Oppo A6i+ 5G মডেলে 7,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উভয় স্মার্টফোনে 45W SuperVOOC ফাস্ট চার্জিং প্রযুক্তি আছে। ফোনগুলির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে। দুই ফোনেই Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে।
ফটোগ্রাফির জন্য, Oppo A6 লাইনআপের নতুন দুই স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি f/1.8 অ্যাপারচারের সাথে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (f/2.4) মনোক্রম সেন্সর নিয়ে গঠিত। পিছনের ক্যামেরা 60fps-এ FHD ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, Oppo A6i+ 5G এবং A6v 5G এর সামনে যথাক্রমে 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
ফ্রন্ট ক্যামেরা আলাদা হলেও স্মার্টফোনগুলির ডিসপ্লে একই বৈশিষ্ট্যের সাথে এসেছে। উভয় ফোনের সামনে 6.75 ইঞ্চি HD ডিসপ্লে আছে, যা সর্বোচ্চ 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), 1,125 নিট পিক ব্রাইটনেস, ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। দুই ফোনই MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত।
Oppo A6i+ 5G এর বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট চাইনিজ মার্কেটে 1,499 ইউয়ান (প্রায় 20,000 টাকা) মূল্যে লঞ্চ হয়েছে। ফোনটির 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 1,599 ইউয়ান (প্রায় 21,000 টাকা) ও 1,799 ইউয়ান (প্রায় 24,100 টাকা)।
অন্য দিকে, Oppo A6v 5G শুধুমাত্র 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ কনফিগারেশনে এসেছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 16,000 টাকা। ফোনগুলি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls