Oppo Reno 15A দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 জুন 2026 14:29 IST
হাইলাইট
  • Oppo Reno 15A একটি 50MP সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে
  • এটি Snapdragon 6 Gen 1 প্রসেসরে রান করে
  • Oppo Reno 15A সর্বোচ্চ 12GB র‍্যাম ও 512GB স্টোরেজ অপশনে মিলবে

Oppo Reno 15A has a 50-megapixel (f/2.0) front-facing camera

Photo Credit: Oppo

Oppo Reno 15A আত্মপ্রকাশ করল। এটি Reno 15 সিরিজের লেটেস্ট হিসেবে মার্কেটে এসেছে। Reno 15, Reno 15 Pro, Reno 15 Pro Mini, এবং Reno 15c জানুয়ারির শুরুতে ভারতে লঞ্চ হয়েছে। নতুন Oppo Reno 15A বাজারে 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। ওপ্পোর এই ফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ও 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও, এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC, ও সর্বোচ্চ স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং মিলবে।

Oppo Reno 15A স্পেসিফিকেশন

Oppo Reno 15A-এর সামনে একটি 6.6 ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,400 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

ওপ্পো রেনো 15এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল  ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা উভয় 4K ভিডিও তুলতে সক্ষম।

Oppo Reno 15A মডেলে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Snapdragon 6 Gen 1 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 12 জিবি LPDDR4x র‍্যাম ও 512 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

এই স্মার্টফোনে ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। ফোনে শক্তিশালী 7,00mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। এতে IP66, IP68, ও IP69 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং পাওয়া যায়।

Oppo Reno 15A দাম

Oppo Reno 15A বর্তমানে জাপানে উপলব্ধ। সেখানে দাম 64,800 ইয়েন থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 38,000 টাকার সমান। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 76,800 ইয়েন (প্রায় 45,100 টাকা)। হ্যান্ডসেটটি অরোরা ব্লু, টোয়াইলাইট নেভি, এবং আফটারগ্লো পিঙ্ক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাচ্ছে।

 
KEY SPECS
Display 6.60-inch
Processor Snapdragon 6 Gen 1
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1080x2372 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp খুলতে হবে না, চ্যাটেও ঢুকতে হবে না, তাও পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে জেনে নিন
  2. AI বিপ্লবের সূচনা করেও চাপে ChatGPT, 110 কোটি ইউজার থাকলেও বাড়ছে উদ্বেগ
  3. Oppo Reno 15A দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  4. OnePlus 15R: ওয়ানপ্লাসের নতুন চমক, 16GB র‍্যামের স্মার্টফোন আনল দেশে
  5. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  6. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  7. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  8. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
  9. Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
  10. ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.