Oppo K14 5G পাওয়ারহাউস 7000mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 মার্চ 2026 18:36 IST
হাইলাইট
  • Oppo K14 5G হোয়াইট ও ভায়োলেট কালার অপশনে উপলব্ধ হবে
  • ফোনটি ডুয়াল ব্যাক ক্যামেরার সাথে আসছে
  • এই ফোনে 7,000mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে

Oppo K14 5G will feature a 7,000mAh battery with support for 45W wired charging

Photo Credit: Oppo

Oppo তাদের K সিরিজের অধীনে একটি নতুন মডেল ভারতে আনার ঘোষণা করল, যার নাম Oppo K14 5G। ফোনটি গত বছর এ দেশে লঞ্চ হওয়া Oppo K13 5G মডেলের উত্তরসূরী হিসেবে বাজারে এন্ট্রি নিচ্ছে। এতে পূর্বসূরীর মতো শক্তিশালী 7,000mAh ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। এটি ফ্লিপকার্টে বিক্রি হবে। Oppo লঞ্চের তারিখ প্রকাশের পাশাপাশি কালার অপশন, ডিজাইন, ব্যাটারি ক্যাপাসিটি, ও ফাস্ট চার্জিং স্পিডের বিবরণ সামনে এনেছে। ফোনের টিজারে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে। স্মার্টফোনটি Qualcomm Snapdragon চিপসেট দ্বারা পরিচালিত হতে পারে।

Oppo K14 5G ভারতে মার্চ 9 লঞ্চ হচ্ছে

Oppo K14 5G মার্চের 9 তারিখ দুপুর বারোটার সময় ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে। ফোনটি ফ্লিপকার্টে সেল হবে৷ ই-কমার্সে প্ল্যাটফর্মে একটি মাইক্রোসাইট লাইভ হয়ে ফোনটির ডিজাইন ও ব্যাটারি ডিটেলস প্রকাশ করেছে। এটি হোয়াইট এবং ভায়োলেট কালার অপশনে উপলব্ধ হবে। ফোনের ব্যাক প্যানেলের নিচের অংশে জ্যামিতিক এবং টেক্সচারযুক্ত প্যাটার্ন রয়েছে। আশা করা হচ্ছে, এই ফোনের দাম 20,000 টাকার মধ্যে রাখা হবে।

টিজার ছবিতে দেখা যাচ্ছে, ফোনের পিছনের প্যানেলের উপরের কোনে আয়তাকার ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়াল ক্যামেরা সেটআপ অবস্থিত। ডিভাইসে একটি 7,000mAh ব্যাটারি থাকার কথা প্রথমেই উল্লেখ করা আছে। তবে চার্জিং স্পিড হল 45W, যা পূর্বসূরী Oppo K13 5G মডেলের 80W ফাস্ট চার্জের তুলনায় অনেকটা ডাউনগ্রেড করা হয়েছে। ওপ্পো আর কোনও তথ্য এখনও প্রকাশ করেনি।

প্রসঙ্গত, টেক ব্লগার দেবায়ন রায় দাবি করেছেন, আসন্ন Oppo K14 5G চলতে পারে Snapdragon 7s Gen 4 প্রসেসরে। গত বছর K13 5G মডেলে Snapdragon 6 Gen 4 চিপসেট ব্যবহার হয়েছিল। আবার জল্পনা শোনা যাচ্ছে, এটি Dimensity 6300 অথবা Snapdragon 6s Gen 4 চিপ পেতে পারে। তাই ঠিক কোন প্রসেসর থাকতে চলেছে, তা এখন স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, Oppo K13 5G ভারতে 2025 সালের এপ্রিলে লঞ্চ হয়েছিল। তখন বেস 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 17,999 টাকা রাখা হয়েছিল। এতে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,700 স্কোয়ার মিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, IP65 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 50 মেগাপিক্সেল + 2  মেগাপিক্সেল ক্যামেরা, 1,200 নিট ব্রাইটনেস, ডুয়াল স্টেরিও স্পিকার, এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  2. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  3. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  4. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  5. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  6. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  7. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  8. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  9. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  10. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.