6,500mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরার সঙ্গে Poco M8 Pro 5G হাজির, নেটওয়ার্ক ছাড়াই করবে কল!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 জানুয়ারী 2026 19:21 IST
হাইলাইট
  • Poco M8 Pro 5G একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এসেছে
  • স্মার্টফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
  • Poco M8 Pro 5G ডুয়াল ব্যাক ক্যামেরা অফার করে

Poco M8 Pro 5G carries a 50-megapixel Light Fusion 800 camera sensor

Photo Credit: Poco

Poco M8 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। পাশাপাশি শাওমির সহযোগী সংস্থাটি Poco M8 Pro 5G নামে একটি নতুন মডেল গ্লোবাল মার্কেটে রিলিজ করেছে। এই ফোনে আরও উন্নত ফিচার্স যোগ করেছে কোম্পানি। ফোনটিতে একটি বিশেষ ফিচার আছে, যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই সীমিত দূরত্বে ভয়েস কল করা সম্ভব হবে। ডিভাইসে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং আছে। ফলে যেমন ফোনের ভিতরে ধুলো বা কঠিন পদার্থ ঢুকতে পারবে না, তেমনই জলে ডুবে গেলেও ক্ষতি হবে না। Poco M8 Po 5G মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 100W ফাস্ট চার্জিং, ইনফ্রারেড সেন্সর, Dolby Atmos-এর সাথে স্টেরিও স্পিকার, ইত্যাদি।

Poco M8 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

পোকো এম8 প্রো 5G-এর সামনে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,280 x 2,772 পিক্সেল), 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, HDR10+, ও 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। হাত ভেজা কিংবা তেলতেলে থাকলেও টাচ সঠিকভাবে কাজ করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Poco M8 Pro 5G ডুয়াল ব্যাক ক্যামেরা অফার করে। পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Light Fusion 800 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনে Android 15 নির্ভর Hyper OS 2 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড রয়েছে।

Poco M8 Pro 5G রান করে Snapdragon 7s Gen 4 প্রসেসর (4 ন্যানোমিটার)। চিপটি 12 জিবি LPDDR4x র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। ফোনটিতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,500mAh ব্যাটারি। এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে।

Poco M8 Pro 5G দাম

Poco M8 Pro 5G-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 299 ইউরো (প্রায় 26,900 টাকা) ও 359 ইউরো (প্রায় 32,300 টাকা)। স্মার্টফোনটি কখন ভারতে লঞ্চ হবে, তা এখনও ঘোষণা হয়নি। উল্লেখ্য, Poco M8 5G তিনটি স্টোরেজ অপশনে ভারতে লঞ্চ হয়েছে। 6 জিবি র‍্যাম + 128 জিবির বেস মডেলের দাম 18,999 টাকা। তবে এটি জানুয়ারি 13 সেলের প্রথম দিন সীমিত সময়ের জন্য 15,999 টাকায় কেনার সুযোগ মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo V70 ও V70 Elite অনবদ্য Zeiss ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, 50MP সেলফি, সঙ্গে প্রিমিয়াম ফিচার্স
  2. Jio এই প্ল্যানে সত্যিকারের আনলিমিটেড 4G ও 5G ডেটা দিচ্ছে, যত ইচ্ছা নেট চালান, সাথে কলিং ফ্রি
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা প্রিমিয়াম ফোন লঞ্চ হল, AI ফিচার্সের সাথে আর কী কী চমক দেখুন
  4. iPhone Air: সবচেয়ে স্লিম আইফোনের দাম প্রায় 25,000 টাকা কমল, কোথায় সস্তায় বিক্রি হচ্ছে জানুন
  5. Samsung ভক্তদের জন্য খারাপ খবর, Galaxy S26 সিরিজ লঞ্চের এক সপ্তাহ আগে উদ্বেগ
  6. মার্চ 5 লঞ্চের আগেই Nothing Phone 4a সিরিজের দুই ফোনের দাম ও ফিচার্স ফাঁস, ক্যামেরায় 140x জুম থাকতে পারে
  7. Tecno Camon 50 ও Camon 50 Pro নজরকাড়া লুকস এবং ফিচার্স সহ লঞ্চ হল, 60x জুম ক্যামেরা আছে
  8. Infinix Note Edge 5G ভারতে JBL সাউন্ড, 6500mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, সিনেমা ও ভিডিও দেখা যাবে চুটিয়ে
  9. YouTube: বিশ্বজুড়ে পরিষেবা বিভ্রাটের পর অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরল ইউটিউব
  10. Google Pixel 10a: লঞ্চের আগের দিনই গুগলের সবচেয়ে সস্তা ফোনের ডিটেলস ফাঁস হল, দাম কেমন হবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.