Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 21 অগাস্ট 2026 13:37 IST
হাইলাইট
  • Poco M8x 5G পাওয়ারফুল 7,900mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • এটি ভারতের প্রথম Snapdragon 4 Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন
  • Poco M8x 5G লঞ্চ অফারে 18,999 টাকায় কেনা যাবে

Poco M8x 5G is powered by a 7,900mAh battery

Photo Credit: Poco

Poco M8x 5G শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। এটি বাজেটের মধ্যে শক্তিশালী 7,900mAh ব্যাটারি, ডেডিকেটেড থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, এবং নতুন চিপসেটের সঙ্গে এসেছে। সংস্থার দাবি, Poco M8x 5G দেশের প্রথম Snapdragon 4 Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন। ফোনে মাল্টি-লেয়ার ট্রিপল কুলিং সিস্টেম, রিভার্স চার্জিং, 2x ইন-সেন্সর জুম, ও ডুয়াল স্টেরিও স্পিকারের মতো ফিচার্স রয়েছে। ডিভাইসটি তিনটি কালার অপশনে উপলব্ধ হবে। যার মধ্যে সবুজ রঙের ভ্যারিয়েন্টের পিছনে আকর্ষণীয় ভিগান লেদার প্যানেল দেওয়া হয়েছে। ফোনের দাম ও খুঁটিনাটি জানতে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।

Poco M8x 5G দাম

Poco M8x 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলে 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। কোম্পানি লঞ্চ অফারে 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেবে। ফলে ফোনের দাম 18,999 টাকায় নেমে আসবে। 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য হল 22,999 টাকা। এটিও ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে উপলব্ধ হবে। 

পোকোর নতুন ফোন ব্ল্যাক, ব্লু, ও লেদার গ্রীন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। ফোনটি ফ্লিপকার্টে পাওয়া যাবে। আগস্ট 27 দুপুর 12টার সময় সেল শুরু হচ্ছে।

Poco M8x 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

পোকো এম8x 5G মডেলে Corning Gorilla Glass 7i প্রোটেকশনযুক্ত 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে অছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও HD+ রেজোলিউশন সাপোর্ট করে। ফোনের স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। ডিভাইসে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

পোকোর নতুন স্মার্টফোনের পিছনে f/1.8 অ্যাপারচার এবং এলইডি ফ্ল্যাশ-সহ 50 মেগাপিক্সেল মেইন সেন্সর আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। ফোন HyperOS 3 কাস্টম স্কিনে রান করে। এটি Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। কোম্পানি চারটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি প্যাচ প্রদান করবে।

Advertisement

পোকোর নতুন ফোনের অন্যতম বিশেষত্ব হলে ট্রিপল কুলিং ব্যবস্থা। এতে 12,439 বর্গমিমি গ্রাফাইট কুলিং সিস্টেম আছে। এটি তাপ ফোনের সর্বত্র সমানভাবে ছড়িয়ে দেবে। একইসঙ্গে, একটি কপার ফয়েলের স্তর থাকবে। এছাড়াও, স্মার্টফোনের ভিতরে থার্মাল জেল দেওয়া হয়েছে, যা চিপসেট এবং কুলিং লেয়ারের মধ্যে হিট কন্ডাকশন উন্নত করবে।

Poco M8x 5G দেশের প্রথম স্ন্যাপড্রাগন 4 জেন 5 (4 ন্যানোমিটার) প্রসেসরযুক্ত স্মার্টফোন। প্রসেসরটি LPDDR4x র‍্যাম ও UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। পোকোর এই ফোনের ব্যাটারি 45W ফাস্ট চার্জিং এবং 22.5 রিভার্স চার্জিং সাপোর্ট করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  2. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  3. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  4. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  5. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  6. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  7. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  8. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  9. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  10. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.