Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?

Poco M8x 5G ভারতে Flipkart-এর মাধ্যমে উপলব্ধ হবে।

Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?

Photo Credit: Poco

Poco M8x 5G will be the first smartphone in India to use Snapdragon 4 Gen 5 chipset

হাইলাইট
  • Poco M8x 5G ভারতের প্রথম Snapdragon 4 Gen 5 প্রসেসর চালিত ফোন
  • এই স্মার্টফোনে ট্রিপল কুলিং টেকনোলজি থাকবে
  • Poco M8x 5G ভারতে 20,000 টাকার কমে লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

Poco M8x 5G আগামী আগস্ট 21 ভারতে লঞ্চ হবে। শাওমির সহযোগী সংস্থাটি সপ্তাহের প্রথম দিনেই তাদের পরবর্তী 5G স্মার্টফোনের লঞ্চের দিনক্ষণ প্রকাশ করেছে। এটি সাশ্রয়ী মূল্যে আসবে বলে আশা করা হচ্ছে। কারণ আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই দাম ফাঁস হয়েছে। পোকো জানিয়েছে, এতে ভারতের প্রথম Qualcomm Snapdragon 4 Gen 5 প্রসেসর থাকবে। এছাড়াও, আসন্ন Poco M8x 5G মডেলে 12 জিবি র‍্যাম (ভার্চুয়াল র‍্যাম অর্ন্তভুক্ত), ট্রিপল কুলিং প্রযুক্তি, এবং শক্তিশালী ব্যাটারি থাকতে চলেছে। সংস্থা আরও জানিয়েছে, এটি অনলাইনে Flipkart ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে।

Poco M8x 5G ভারতে লঞ্চ হচ্ছে আগস্ট 21

Poco M8x 5G-এর একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। এটি আগস্ট 21 দুপুর বারোটার সময় রিলিজ হবে। ফোনের একটি কালার অপশনের ছবি প্রকাশ করেছে কোম্পানি। ফোনের পিছনের অংশে একজোড়া ক্যামেরা কাটআউট আছে। ব্যাক প্যানেল সবুজ রঙের হলেও, ক্যামেরা মডিউলটি সোনালী। ফ্রেমেও একই কালার লক্ষ্য করা যাচ্ছে।

পোকো এম8এক্স 5G দেশের প্রথম স্ন্যাপড্রাগন 4 জেন 5 (4 ন্যানোমিটার) প্রসেসর চালিত ফোন হবে। সংস্থা দাবি করছে যে, এটি দ্রুতগতির রেসপন্সিভনেস-সহ নেক্সট জেনারেশন এআই ক্ষমতা ও স্মুথ গেমিং-এর জন্য তৈরি। চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 6,50,000+ স্কোর করতে পেরেছে।

Poco M8x 5G মডেলে সর্বাধিক 6 জিবি ফিজিক্যাল র‍্যাম পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। কারণ ব্র্যান্ডের তরফে বলা হয়েছে, র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত (6 জিবি ভার্চুয়াল) বৃদ্ধি করা যাবে। ডিভাইসটি LPDDR4x র‍্যাম ও UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।

পোকোর নতুন ফোনের অন্যতম বিশেষত্ব হলে ট্রিপল কুলিং টেকনোলজি। ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, এতে 12,439 বর্গমিমি আল্ট্রা-লার্জ গ্রাফাইট কুলিং সিস্টেম থাকবে। এটি ডিভাইসের সর্বত্র সমানভাবে তাপ ছড়িয়ে দেবে। এর সঙ্গে 1,924 বর্গমিমি কপার ফয়েলের স্তর থাকবে, যা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ থেকে হিট ডিসিপেশন আরও উন্নত করবে।

স্মার্টফোনের ভিতরে 3.5W হাই-এফিশিয়েন্সি থার্মাল জেল মিলবে। এই তরল চিপসেট এবং কুলিং লেয়ারের মধ্যে হিট কন্ডাকশন উন্নত করবে। টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন, Poco M8x 5G ভারতে 20,000 টাকার কমে লঞ্চ হতে পারে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট-সহ 6.9 ইঞ্চি ডিসপ্লে পেতে পারে।

পোকোর আপকামিং ফোনে 6,000mAh ব্যাটারি ব্যবহার হতে পারে, যা 33W চার্জিং সাপোর্ট করবে। প্রসঙ্গত, Poco M8 Power আগস্টের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে। এটি 8,000mAh ব্যাটারি, 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে, এবং Snapdragon 4 Gen 4 প্রসেসর অফার করে। দাম 24,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »