Poco M8 Power ভারতে 120Hz অ্যামোলেড ডিসপ্লে, Snapdragon 4 Gen 4 প্রসেসর, ও 50MP AI ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে।
Photo Credit: Poco
Poco M8 Power's biggest highlight is its 8000mAh battery
Poco M8 Power মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এটি ব্র্যান্ডের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন। সংস্থার দাবি, ফোনটি ফুল চার্জে 3 দিন ব্যবহার করা যাবে। এই সিলিকন কার্বন ব্যাটারিতে Xiaomi Surge G1 ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ রয়েছে। পোকো তাদের নতুন স্মার্টফোনে প্রথমবার 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে রেখেছে। Poco M8 Power অক্টা-কোর Snapdragon 4 Gen 4 প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে 10,416 বর্গমিমি গ্রাফাইট হিট ডিসিপেশন এরিয়া, স্টেরিও স্পিকার, Dolby Atmos সাপোর্ট, ও সার্কেল টু সার্চের মতো ফিচার্স রয়েছে। ফোনের দাম ও খুঁটিনাটি জানতে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।
Poco M8 Power দেশের বাজারে 24,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। লঞ্চ অফারে সেলের প্রথম দিন 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। একইসঙ্গে, 1,000 টাকা কুপন ডিসকাউন্ট থাকবে। ফলে ফোনের দাম 21,999 টাকায় নেমে আসবে।
অন্য দিকে, কোম্পানি 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 27,999 টাকা রেখেছে। এটিও অফারে 24,999 টাকায় কেনা যাবে। ফোনের সেল আগস্ট 7 দুপুর 12টা থেকে শুরু হবে। অফার প্রথম 12 ঘন্টার জন্য প্রযোজ্য। এটি ব্ল্যাক, ব্লেজ অরেঞ্জ, ও গ্রীন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
পোকো এম8 পাওয়ার মডেলে Corning Gorilla Glass 7i কভারের সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,396 পিক্সেল) সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসে IP65 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং মিলবে।
Poco M8 Power-এর পিছনে f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি 5P লেন্স আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। পিছনের বা সামনের ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড করার সুবিধা নেই। তবে এতে বেশ কিছু আলাদা এআই ফটোগ্রাফি মোড আছে।
পোকোর নতুন ফোনে স্ন্যাপড্রাগন 4 জেন 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি LPDDR4x র্যাম ও UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি HyperOS 3 কাস্টম স্কিন দিয়ে সজ্জিত। এটি Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।
কোম্পানি চারটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি প্যাচ সরবরাহ করবে। হ্যান্ডসেটের 8,000mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনটি 8.4 মিমি পুরু ও ওজন 220 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed