Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 মার্চ 2026 20:00 IST
হাইলাইট
  • Poco X8 Pro সিরিজ Dimensity চিপ ও 100W ফাস্ট চার্জের সাথে আসছে
  • Poco X8 Pro Max মডেলে 9,000mAh ব্যাটারি থাকবে
  • Poco X8 Pro রিভার্স চার্জিং সাপোর্ট ও 6,500mAh ব্যাটারি পেয়েছে

Poco X8 Pro Max 5G is equipped with a massive 9,000mAh battery

Photo Credit: Poco

Poco X8 Pro Series আগামী সপ্তাহে ভারতে আসার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সিরিজের অধীনে Poco X8 Pro 5G এবং Poco X8 Pro Max 5G মার্চ 17 লঞ্চ হতে চলেছে। কিন্তু তার আগে উভয় স্মার্টফোনের দাম অনলাইনে ফাঁস হয়েছে। দুই ফোনের পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপে উল্লেখযোগ্য আপগ্রেড যুক্ত হচ্ছে। Poco X8 Pro Max 5G মডেলে 9,000mAh ব্যাটারি এবং ফ্ল্যাগশিপ Dimensity 9500s প্রসেসর ব্যবহার করেছে শাওমির সাব-ব্র্যান্ডটি। Poco X8 Pro 5G চলবে MediaTek Dimensity 8500 Ultra চিপসেটে। ফোনগুলি 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে বাজারে আসছে।

Poco X8 Pro Series-এর দাম ফাঁস হল

টেক ব্লগার যোগের ব্রার Poco X8 Pro সিরিজের দুই ফোনের দাম ফাঁস করেছেন। তাঁর দাবি, Poco X8 Pro 5G মডেলের দাম ভারতে 35,000 টাকা থেকে শুরু হওয়ার সম্ভাবনা। আর Poco X8 Pro Max 5G ভ্যারিয়েন্টের স্টার্টিং প্রাইস হতে পারে 42,000 টাকা। খবর সত্যি হলে, Poco X8 Pro পূর্বসূরীর তুলনায় অনেকটা চড়া দামে আসছে।

Poco X7 Pro গত বছর জানুয়ারি মাসে লঞ্চ হওয়ার সময় 27,999 টাকা দাম (8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ) ছিল। উত্তরসূরী Poco X8 Pro 5G-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। এটি 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সংস্থা দাবি করছে, BGMI, Cal of Duty, Asphalt Legends, Real Racing 3, Mobile Legends সহ একাধিক গেম 120 fps-এ খেলা যাবে। ফোনটিতে 5300 স্কোয়ার মিমি ভ্যাপার চেম্পার কুলিং সিস্টেম ও ওয়াইল্ডবুস্ট অপ্টিমাইজেশন থাকবে।

পোকো এক্স8 প্রো 5G-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকবে। সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এতে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে, যা 52 ঘন্টা নন-স্টপ 5G কলিং এবং 12 দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে।

সিরিজের টপ মডেল পোকো এক্স8 প্রো ম্যাক্স 5G আরও শক্তিশালী ডাইমেনসিটি 9500এস চিপসেট পাচ্ছে, যা ভারতে প্রথমবার কোনও ফোনে ব্যবহার হচ্ছে। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 3.1 মিলিয়নের বেশি স্কোর করেছে। হ্যান্ডসেটে সেম ফ্রন্ট ক্যামেরা ও আল্ট্রাওয়াইড লেন্স মিলবে, তবে মেইন ক্যামেরায় Light Fusion 600 সেন্সর থাকবে। 

এছাড়াও, Poco X8 Pro সিরিজের দুই স্মার্টফোনেই Android 16 ভিত্তিক HyperOS 3, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4K ভিডিও রেকর্ড করার সুবিধা, IP66 + IP68 + IP69 + IP69K রেটিং, ও NFC ফিচার পাওয়া যাবে। অফিসিয়াল দাম জানার জন্য আর ক'দিনের অপেক্ষা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  2. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  3. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  4. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  5. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  6. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  7. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  8. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  9. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  10. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.