Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 মে 2026 14:25 IST
হাইলাইট
  • Realme 16T ভেপার চেম্বার কুলিং সিস্টেম পেয়েছে
  • এটি 45W ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে
  • ফোনের সামনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে আছে

Realme 16T features a massive 8,000mAh battery

Photo Credit: Realme

Realme 16T আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি Realme 16 সিরিজের চতুর্থ মডেল যা পাওয়ারফুল 8,000mAh টাইটান ব্যাটারির সঙ্গে এসেছে। সংস্থা দাবি করছে, এক চার্জে তিন দিন পর্যন্ত ডিভাইস ব্যবহার করা যাবে। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। Realme 16T-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 144Hz ডিসপ্লে, রিভার্স চার্জিং সাপোর্ট, 5,300 বর্গমিমি Airflow VC কুলিং সিস্টেম, LumaColor ইমেজ ইঞ্জিন, IP69 স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং, রিয়ার সেলফি মিরর, হাই-রেজ অডিও সার্টিফিকেশন, 400 শতাংশ আল্ট্রা ভলিউম মোড, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, ইত্যাদি।

Realme 16T 5G দাম 

Realme 16T 5G মডেলের বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 29,999 টাকা। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 31,999 টাকা এবং 363,999 টাকায় পাওয়া যাবে। ডিভাইসটি স্টারলাইট ব্ল্যাক, স্টারলাইট ব্লু, এবং স্টারলাইট রেড কালার অপশনে উপলব্ধ। এটি ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে কিনতে পাওয়া যাবে।

Realme তাদের নতুন স্মার্টফোনের সঙ্গে 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট ও UPI অফার দেওয়ার কথা জানিয়েছে সংস্থা। এছাড়াও, ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI অপশনে কিনলে 3,000 টাকা পর্যন্ত ছাড় মিলবে। সংস্থা 12 মাস নো-কস্ট ইএমআই ও রিয়েলমি ব্যবহারকারীদের জন্য এক্সট্রা 1,000 টাকা ডিসকাউন্ট দেবে। স্মার্টফোনের বিক্রি মে 27 থেকে শুরু হচ্ছে।

Realme 16T 5G স্পেসিফিকেশন

Realme 16T 5G-এর সামনে 6.57 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে, যা HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। স্ক্রিনে ফুল-ব্রাইটনেস ডিসি ডিমিং, আই প্রোটেকশন মোড, ও অ্যাপ অনুসারে রিফ্রেশ রেট নিয়ন্ত্রণের সুবিধা পাওয়া যায়। এই ডিভাইসে Android 16 OS ভিত্তিক Realme UI 7.0 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড থাকছে।

রিয়েলমির 16টি 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার, অটোফোকাস, ও 5p লেন্সের সাথে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর নিয়ে গঠিত। ক্যামেরা মডিউলের নিচের অংশে একটি ছোট আয়না বসানো আছে, যার মাধ্যমে ব্যাক ক্যামেরায় নিজের মুখ দেখা যাবে। অর্থাৎ রিয়ার ক্যামেরা দিয়েই সেলফি তুলতে পারবেন। ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা 60fps-এ FHD ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Realme 16T-এর ব্যাটারি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটের তাপমাত্রা কমানোর জন্য ভেপার চেম্বার ও গ্রাফাইট কুলিং সিস্টেম রয়েছে। রিয়েলমির দাবি, ফোনের কুলিং সেটআপের মোট হিট ডিসিপেশন এরিয়া 13,280 বর্গমিমি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Similar design to the Pro models
  • Bright display
  • Decent daytime photography
  • Battery life
  • Bad
  • Weak chipset performance
  • Gimmicky selfie mirror
  • Thick bezels
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 720x1570 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
  2. UPI Payment Tips: মেয়েদের জন্য স্বস্তি, ফোন নম্বর লুকিয়ে UPI-তে টাকা পাঠানো ও নেওয়ার ট্রিকস জেনে রাখুন
  3. HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
  4. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  5. Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
  6. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
  7. Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Oppo Find X9 Ultra ঝড় তুলে লঞ্চ হল ভারতে, 200MP কোয়াড ক্যামেরায় টেক্কা DSLR-কে
  9. iQOO 15T অসাধারণ 200MP ক্যামেরা, 16GB র‍্যাম, এবং 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  10. Lenovo Legion Y70 (2026) চার বছর অপেক্ষার পর লঞ্চ হল, বড় 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.