Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না

Realme 17T 5G পূর্বসূরি Realme 16T 5G-এর মতো চৌকো ক্যামেরা মডিউল পেয়েছে।

Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না

Photo Credit: Realme

Realme 16T 5G was launched in May

হাইলাইট
  • Realme 17T 5G-এর সামনের ও পিছনের অংশের ছবি ফাঁস হয়েছে
  • স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট আছে
  • Realme 17T 5G স্কোয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে আসছে
বিজ্ঞাপন

2026 সালের অন্তিম সময় চলে আসতেই রিয়েলমির নম্বর সিরিজের স্মার্টফোন নিয়ে তথ্য ফাঁস হতে শুরু করেছে। যার মধ্যে Realme 17 Pro এবং Realme 17 Pro+ রয়েছে। আর এখন সেই তালিকায় Realme 17T 5G মডেলের নাম যুক্ত হয়েছে। এবার আসন্ন Realme 17 সিরিজের তৃতীয় ফোনের সামনের ও পিছনের অংশের ছবি অনলাইনে ফাঁস হয়েছে। সেই ছবি থেকে ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। ফোনের লুকস চলতি বছর মে মাসে ভারতে লঞ্চ হওয়া Realme 16T 5G-এর তুলনায় সম্পূর্ণ আলাদা। ফোনটির ক্যামেরা মডিউলের নিচে একটি ছোট আয়না রাখা হয়েছিল, যার সাহায্যে ব্যাক ক্যামেরা দিয়ে সেলফি তোলার সুবিধা ছিল। কিন্তু Realme 17T 5G-এর ফাঁস হওয়া ছবিতে কোনও আয়না দেখা যায়নি।

Realme 17T 5G-এর ডিজাইন প্রকাশ্যে এল

91মোবাইলস টিপস্টার সুধাংশু আম্ভোরের সঙ্গে যৌথভাবে রিয়েলমি 17টি 5G মডেলের ছবি প্রকাশ করেছে। সামনের দিকে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট আছে। চারপাশে সরু বেজেল লক্ষ্য করা যাচ্ছে। নিচের বেজেল পূর্বসূরি মডেলের তুলনায় আরও সরু বলে মনে হচ্ছে। ব্যাক প্যানেলের ডিজাইন অনেকটা পাল্টে গিয়েছে।

Realme 17T 5G

Realme 17T 5G
Photo Credit: 91Mobiles

রিয়েলমির আপকামিং ফোনের পিছনে আগের মতোই চৌকো ক্যামেরা মডিউল থাকছে। তবে এবার ক্যামেরা সেন্সর ও এলইডি ফ্ল্যাশ দুটি হরাইজন্টাল পিল আকৃতির অংশের মধ্যে সাজানো হয়েছে। ফাঁস হওয়া ছবিগুলোতে ফোনটি কালো রঙে দেখা গিয়েছে। তবে আর কোন কোন কালার অপশন পাওয়া যাবে, তা জানা যায়নি।

Realme 17T 5G কেমন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে, তা এখনও প্রকাশ হয়নি। উল্লেখ্য, Realme 16T 5G-তে 6.57 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 1,200 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও এইচডি+ রেজোলিউশন অফার করে। ফোনে পাওয়ার ব্যাকআপ দেয় 8,000mAh ব্যাটারি, যার সাথে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট আছে।

রিয়েলমির এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর আছে। সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে।  ডিভাইসে Android 16 ভিত্তিক Realme UI 7.0 প্রি-ইনস্টলড আছে।

লঞ্চের সময় Realme 16T 5G-এর দাম 29,999 টাকা থেকে শুরু হয়েছিল। বেস মডেলে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 31,999 টাকা এবং 36,999 টাকায় এসেছিল৷ মেমোরি চিপের ঘাটতির কারণে Realme 17T কেমন দামে লঞ্চ হবে, সেই দিকে ক্রেতাদের নজর থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  2. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  3. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  4. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  5. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  6. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  7. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  8. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  9. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  10. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »